নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ইমকাস’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ৯ অক্টোবর

Share
Share

ইব্রাহিম মেডিকেল কলেজ অ্যালামনাই সোসাইটির (ইমকাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী তালিকা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক কার্যালয় (আরজেএসসি) কর্তৃক নিবন্ধিত এই সংগঠনের প্রায় চার শতাধিক সদস্যের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য ইমকাস কার্যনির্বাহী পরিষদের নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন।

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়, নমিনেশন সংগ্রহ করার পর মোট ২৪ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। মোট আট পদে ভোট অনুষ্ঠিত হবে। অর্গানাইজিং সেক্রেটারি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, কালচারাল অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি এবং সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে কেবলমাত্র একজন করে প্রার্থী থাকায় এসব পদে ভোট হবে না।

আটটি পদের মধ্যে কেবল জয়েন্ট সেক্রেটারি পদের ভোটারগণ দুইটি ভোট প্রদানের সুযোগ পাবেন, বাকি সকল পদে ভোটারগণ কেবল একটি ভোট দেবেন।

এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জেসমিন আক্তার এবং সহ-প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাসুদা মোহসেনা।

আসন্ন নির্বাচন নিয়ে মেডিকেল কলেজটির সাবেক সদস্যদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী ও ভোটার সকলের প্রত্যাশা এই নির্বাচনের মধ্য দিয়ে ইমকাসের কাজ আরো গতিশীল হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

২৮ সেপ্টেম্বর ২০২৫

ইমকাস’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ৯ অক্টোবর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV