নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শাখার কার্যক্রম স্থগিত করল ড্যাব

Share

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা জেলা, মহানগর ও মেডিকেল কলেজ—ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এই তিন শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিভিন্ন অভিযোগ এসেছে। একাধিক অনিয়মের ঘটনায় গণমাধ্যমে সংবাদ পর্যন্ত প্রকাশিত হয়েছে। সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। দোষ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে কোন কোন কারণে কুমিল্লার তিন শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে—সেই বিষয়টি খোলাসা করতে চাননি ড্যাব মহাসচিব।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ড্যাবের নির্বাচিত নেতৃবৃন্দের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা জেলা শাখা, কুমিল্লা মহানগর শাখা ও কুমিল্লা মেডিকেল কলেজ শাখার কার্যক্রম স্থগিত করা হলো। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় ড্যাব কর্তৃক তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লায় ড্যাবের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তে স্থানীয় পর্যায়ে সংগঠনটির নেতৃত্ব ও কর্মকাণ্ড নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

26 September 2025

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শাখার কার্যক্রম স্থগিত করল ড্যাব

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV