নির্বাচিতপ্রধান খবরস্বাস্থ্য সংবাদ

রোগের পূর্বাভাস দেবে এআই, কীভাবে?

Share
Share

ডিজিটাল যুগে বিজ্ঞানীরা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন, যা সবাইকে অবাক করে দিয়েছে। আপনার শরীরের চিকিৎসা সংক্রান্ত রোগ নির্ণয়ের পূর্বাভাস কয়েক বছর আগেই দিতে সক্ষম হবে এআই। আর ভোক্তাদের ব্যবহৃত চ্যাটজিপিটির মতো চ্যাটবটের ভিত্তিতে থাকা একই প্রযুক্তি থেকে এ প্রযুক্তি গড়ে উঠেছে বলে গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) জানিয়েছেন বিজ্ঞানীরা।

এদিকে ব্রিটেন, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডের গবেষকরা ন্যাচার জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে লিখেছেন— রোগীর ওপর ভিত্তি করে ডেলফি-২এম নামক এআই মডেলটি ‘বছরের পর বছর আগে থেকেই এক হাজারেরও বেশি রোগের হারের পূর্বাভাস দিতে পারে। আর এআই মডেলটি প্রশিক্ষিত হয়েছে ব্রিটেনের ইউকে বায়োব্যাংকের ডেটার ওপর—যেখানে পাঁচ লাখ অংশগ্রহণকারীর জীববৈজ্ঞানিক তথ্য সংরক্ষিত আছে।

অন্যদিকে জার্মান ক্যানসার রিসার্চ সেন্টার এআই বিশেষজ্ঞ মরিটজ গেরস্টুং বলেছেন, ভাষা শেখার মতোই চিকিৎসা নির্ণয়ের ধারাবাহিকতাও একধরনের ‘ব্যাকরণের’ মতো। আর ডেলফি-২এম স্বাস্থ্যতথ্যে পূর্ববর্তী রোগ নির্ণয়, তাদের মিলিত উপস্থিতি এবং ক্রমবিন্যাস থেকে প্যাটার্ন শিখে নেয়, যা ‘খুব অর্থবহ ও স্বাস্থ্যসম্পর্কিত পূর্বাভাস দিতে সক্ষম। তিনি চার্ট দেখিয়ে বলেন, এআই বয়স বা অন্যান্য প্রচলিত ফ্যাক্টরের তুলনায় অনেক বেশি নির্ভুলভাবে হৃদরোগের ঝুঁকিপূর্ণ মানুষকে চিহ্নিত করতে পারে।

ব্রিটেনের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ফেলো পিটার ব্যানিস্টার বলেছেন, এই ডেটাসেটগুলোর বয়স, জাতিগত বৈচিত্র্য ও স্বাস্থ্য ফলাফলের দিক থেকে পক্ষপাতদুষ্ট। তাই উন্নত স্বাস্থ্যসেবায় এআইয়ের বাস্তব প্রয়োগে এখনো অনেক পথ বাকি।

তবে ভবিষ্যতে এ ধরনের সিস্টেম প্রতিরোধমূলক চিকিৎসায় আগভাগেই ক্লিনিক্যাল পর্যবেক্ষণ ও হস্তক্ষেপে সহায়ক হতে পারে এবং সেই সঙ্গে স্বাস্থ্যসেবা ব্যবস্থার চাপ কমিয়ে সম্পদের কার্যকর বণ্টনেও ভূমিকা রাখতে পারে।

গবেষক ইওয়ান বার্নি বলেন, বর্তমান প্রোগ্রাম যেমন কিউরিস্ক৩ শুধু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি মূল্যায়ন করতে পারে, সেখানে ডেলফি-২এম একসঙ্গে সব ধরনের রোগের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে সক্ষম।

কিংস কলেজ লন্ডনের অধ্যাপক গুস্তাভো সুদ্রে বলেছেন, গবেষণাটি ‘ব্যাপক, ব্যাখ্যাযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিকভাবে দায়িত্বশীল পূর্বাভাসমূলক মডেলিংয়ের দিকে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। কারণ ‘ব্যাখ্যাযোগ্য এআই’ আজকের দিনে অন্যতম বড় গবেষণা লক্ষ্য, যেহেতু অনেক বড় এআই মডেলের ভেতরের কাজকর্ম এখনো তাদের নির্মাতাদের কাছেও রহস্যময় রয়ে গেছে।

ডেনমার্কের সরকারি স্বাস্থ্য ডেটাবেইসে প্রায় ২০ লাখ মানুষের তথ্য ব্যবহার করে ডেলফি-২এমের কার্যকারিতা যাচাই করা হয়েছে। গবেষকরা সতর্ক করে বলেছেন—এই মডেল এখনো পরীক্ষামূলক, চিকিৎসাক্ষেত্রে সরাসরি ব্যবহারের জন্য প্রস্তুত নয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

২০ সেপ্টেম্বর ২০২৫

রোগের পূর্বাভাস দেবে এআই, কীভাবে?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV