স্বাস্থ্য সংবাদ

বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

Share

বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস্ লিঃ (হারবাল ডিভিশন)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেনকে সভাপতি এবং দি একমি ল্যাবরেটরিজ লিঃ-এর অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসিবুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

২৪ মার্চ (সোমবার) বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি অফিসে আয়োজিত আনুষ্ঠানিক বৈঠকে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইনসেপ্টা হারবাল ও নিউট্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির ও সহ-সভাপতি হিসেবে আছেন রেনাটা পিএলসি (হারবাল ডিভিশন)-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কায়সার কবির এবং মডার্ন হারবাল ফুড লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আলমগীর মতি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এসবি ল্যাবরেটরিজ-এর শিবব্রত রায় (যুগ্ম সাধারণ সম্পাদক), টোটাল হারবাল ও নিউট্রাসিউটিক্যালস-এর মুন্সী দারুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), এলিয়েন ফার্মা (হারবাল ডিভিশন)-এর সুকুমার বিশ্বাস (কোষাধ্যক্ষ), স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি-এর তপন চৌধুরী (কার্যনির্বাহী সদস্য), ড্রাগ ইন্টারন্যাশনাল-এর এম এ হায়দার হোসেন (কার্যনির্বাহী সদস্য), হামদার্দ ল্যাবরেটরিজ-এর সাইফুদ্দিন মুরাদ (কার্যনির্বাহী সদস্য), পপুলার ফার্মাসিউটিক্যালস্-এর ডাঃ মোস্তাফিজুর রহমান (কার্যনির্বাহী সদস্য), মিরকোনিউট্রিকেয়ার-এর মোঃ মিজানুর রহমান (কার্যনির্বাহী সদস্য), ডিপলেড হারবাল ও নিউট্রাসিউটিক্যালস-এর হাবিবুর রহমান (কার্যনির্বাহী সদস্য), দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিঃ-এর কাজী হারুন-অর-রশিদ (কার্যনির্বাহী সদস্য), লিড হারবাল এণ্ড নিউট্রাসিউটিক্যালস-এর মোঃ নুরুল হোসেন (কার্য- নির্বাহী সদস্য) এবং মার্কো ইউনানী ফার্মা-এর ডাঃ আনোয়ার মুশতাক (কার্যনির্বাহী সদস্য)।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

25 March 2025

বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV