স্বাস্থ্য সংবাদ

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে প্রাইম ব্যাংক

Share
Share

শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর কম্প্রিহেনসিভ ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত চুক্তি সই করেছে প্রতিষ্ঠান দুটি।

এই চুক্তির আওতায়, দেশের মধ্যে সকল ধরনের আর্থিক লেনদেন করতে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন থেকে প্রাইম ব্যাংকের ডিজিটাল চ্যানেল প্রাইমপে ব্যবহার করতে পারবে। পাশাপাশি দেশব্যাপী প্রাইম ব্যাংকের শাখা ব্যবহার করে নিজেদের পণ্য বিক্রির অর্থ সংগ্রহ করতে পারবে।

প্রাইম ব্যাংক পিএলসি’র এসইভিপি সাজিদ রহমান এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সিইও মুহাম্মদ হালিমুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রহকদের অধিক নিরাপত্তার নিশ্চিত করে সব ধরনের লেনদেন করার সুযোগ করে দেয় প্রাইমপে। এই ডিজিটাল চ্যানেলের মাধ্যমে আরটিজিএস, বিইএফটিএন, ইন্ট্রা-ব্যাংক ফান্ড ট্রান্সফার, এনপিএসবি থেকে ইলেকট্রনিক ও পেপারভিত্তিক উভয় প্রক্রিয়ায় এবং ডিজিটাল স্বাক্ষরসহ এমএফএস ওয়ালেট থেকে করপোরেট চেক ও পে-অর্ডার আকারে ফান্ড ট্রান্সফার করা সম্ভব। এমনকি করপোরেট গ্রাহকরা প্রাইমপে-এর মাধ্যমে শুল্ক, কর ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবে।

প্রাইমপে-এর মাধ্যমে গ্রহকরা নিরবিচ্ছিনভাবে খুব কম সময়ে, কম খরচে ও সর্বোচ্চ নিরাপত্তার সাথে অনুমোদিত লেনদেন সম্পন্ন করতে পারেন। এই ডিজিটাল চ্যানেলে টু-ফ্যাক্টর অথেনটিকেশন নিরাপত্তা ফিচার ব্যহবার করা হয়েছে এবং যেকোনও সময় যেকোনও জায়গা থেকে সুবিধামতো ওয়েব থেকে এই প্ল্যাটফর্ম ব্যাবহারের করতে পারেন গ্রাহকরা।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘কনসিভ করার পর জানতে পারি স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে’

প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। কনসিভ করার পর জানতে পারি স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। স্বামীর সঙ্গে কথা বলেছি, সে জানিয়ে দিয়েছে...

‘নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালু করা হবে’

দেশের জনগনের জন্য ডিজিটাল স্বাস্থ্য (ই-হেলথ) কার্ড চালু করা হবে। বিশেষভাবে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার বলে...

Related Articles

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল...

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক...