নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে কাজ করছে সরকার: অধ্যাপক সায়েদুর রহমান

Share

চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ‘চিকিৎসাসেবা: বিদেশ মুখাপেক্ষিতা থেকে উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্স এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের সহায়তায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্য অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদদের সমন্বয়ে একটি নাগরিক প্ল্যাটফর্ম অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস এই অনুষ্ঠান আয়োজন করে।

এ সময় অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, সরকার বিদেশে চিকিৎসাসেবার ওপর নির্ভরতা কমাতে ক্যানসারসহ তিনটি রোগের ওপর গুরুত্ব দিচ্ছে। বাকি দুটি রোগের বিষয়ে শিগগির ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, সরকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য কিছু রোগের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে প্রণোদনা দেবে এবং বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালকে উন্নত করতে ব্যবস্থা নেবে।

দেশের বর্তমান স্বাস্থ্যসেবা ব্যবস্থা অপর্যাপ্ত উল্লেখ করে তিনি বলেন, সরকার এটিকে আরও দক্ষ ও যুগোপযোগী করতে কাজ করছে।

আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্সের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ওপর একটি গবেষণার ফলাফল তুলে ধরেন। গবেষণায় দীর্ঘ অপেক্ষার সময়, ভুল রোগ নির্ণয়, উচ্চ খরচ এবং চিকিৎসক ও রোগীর বোঝাপড়ার মতো বিষয়গুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবু জামিল ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ, কার্ডিওলজিস্ট ডা. শফিকুল রহমান পাটোয়ারী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) গবেষক ডা. আহমেদ এহসান প্রমুখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

13 December 2024

চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে কাজ করছে সরকার: অধ্যাপক সায়েদুর রহমান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV