নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

এবার ত্রিপুরার হাসপাতালও চিকিৎসা দেবে না বাংলাদেশি রোগীদের

Share

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত অত্যাচার এবং ভারতীয় পতাকার অবমাননার কারণে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল।

কলকাতার পর এবার বাংলাদেশি রোগীদের চিকিৎসা না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতাল। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতন ও ভারতীয় পতাকার অবমাননার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, ২৪ ঘণ্টায় গাজায় ১০০ নিহতত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, ২৪ ঘণ্টায় গাজায় ১০০ নিহত
ভারতের ত্রিপুরা রাজ্য যোগাযোগের ক্ষেত্রে কাছাকাছি এবং সাশ্রয়ী মূল্যের চিকিৎসা খরচের কারণে বাংলাদেশের রোগীদের জন্য একটি জনপ্রিয় চিকিৎসা কেন্দ্র হয়ে উঠেছিল।

ত্রিপুরার আইএলএস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার গৌতম হাজারিকা বলেন, “আমাদের স্বাস্থ্য সুবিধায় বাংলাদেশ থেকে আসা মানুষের চিকিৎসা স্থগিত করার দাবিতে আমরা পূর্ণ সমর্থন জানাই।‘

ইতিমধ্যে আখাউড়া চেকপোস্টে এই হাসপাতালের হেল্প ডেস্ক বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভারতীয় পতাকার প্রতি অসম্মান এবং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কথা উল্লেখ করে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় মানুষরা। মূলত তারাই বাংলাদেশি নাগরিকদের এই হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধের দাবি জানান।

এ সময় বিক্ষোভকারীরা ত্রিপুরার অন্যান্য প্রতিষ্ঠানকে বাংলাদেশের নাগরিকদের যে কোনও পরিষেবা দেওয়া বন্ধ করার জন্য আবেদন জানান।

৪৪.৭% মানুষের ধারণা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খারাপ করছে অন্তর্বর্তী সরকার৪৪.৭% মানুষের ধারণা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খারাপ করছে অন্তর্বর্তী সরকার
আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতালটি একটি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকেই টানাপোড়েন চলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। সম্প্রতি সাবেক ইসকন সদস্য এবং সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের জেরে আরো তিক্ত হয়েছে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

01 December 2024

এবার ত্রিপুরার হাসপাতালও চিকিৎসা দেবে না বাংলাদেশি রোগীদের

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV