নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বসুন্ধরার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক রোগী

Share
Share

বিনামূল্যে চিকিৎসা পেল মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের পাঁচ শতাধিক রোগী। বসুন্ধরা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান আফরোজা বেগম জেনারেল হাসপাতাল শনিবার (২৩ নভেম্বর) বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

সকাল ৯টায় সিংজুড়ি ইউনিয়নের বৈকুণ্ঠপুর খাগ্রাটা দাখিল মাদরাসা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে রয়েছে চিকিৎসাসেবা প্রত্যাশী শত শত নারী-পুরুষ। এর আগে অন্য একটি বুথে তাদের নিবন্ধন করা হয়েছে।

রোগ অনুযায়ী চিকিৎসকদের তিনটি দল ভিন্ন ভিন্ন বুথে চিকিৎসাসেবা দিচ্ছে।

ক্যাম্পে চিকিৎসা নিতে এসেছিলেন ফরিদ মিয়া। তিনি বলেন, অসুস্থ শরীরে শহরে গিয়ে ডাক্তার দেখানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ ছাড়া ডাক্তারের ফি, যাতায়াত খরচ বহন করাও তার পক্ষে বেশ কষ্টের ছিল। বাড়ির কাছে ডাক্তার আসায় তার জন্য অনেক ভালো হয়েছে। টাকা-পয়সাও লাগছে না।

আমেনা বেগম বলেন, ‘বন্যা, শীতসহ বিভিন্ন দুর্যোগে সব সময়ই আমরা বসুন্ধরা গ্রুপের সহায়তা পেয়ে আসছি। এবার আমাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। বসুন্ধরার মালিকদের জন্য আমরা সব সময় দোয়া করি। ’

আফরোজা বেগম জেনারেল হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার কাজী তাওহীদ বলেন, ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেসার চেকসহ বিভিন্ন রোগের পরামর্শ দেওয়া হচ্ছে। পরামর্শ দিচ্ছেন ডা. সিরাজুল ইসলাম, ডা. নিসিতা রহমান প্রীতি ও ডা. তোলা ইসলাম।

এই কর্মকর্তা আরও জানান, আফরোজা বেগম জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হবে, যাতে গরিব মানুষ চিকিৎসাসেবা পেতে পারে।

কাজী তাওহীদ বলেন, মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আফরোজা বেগম জেনারেল হাসাপাতালে প্রতি শুক্রবার বিশেষ ছাড় দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

ওই দিন অর্থাৎ প্রতি শুক্রবার হাসপাতালে আসা রোগীদের বিনা ফিতে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। সব পরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া নিবন্ধন ফি ১০০ এবং ভর্তি ফি ৩০০ টাকা মওকুফ করা হবে।

বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রসঙ্গে মানিকগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু বলেন, ‘মানিকগঞ্জে যেকোনো দুর্যোগ, দুরবস্থায় সর্বপ্রথম এবং কার্যকরভাবে এগিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। এবার দুস্থ নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়ে এগিয়ে এসেছে। আমরা মানিকগঞ্জের বাসিন্দা হিসেবে বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। ’

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...