নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ঢামেকে বিশ্ব ট্রমা দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

Share
Share

বিশ্ব ট্রমা দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে জনসচেতনতামূলক একটি র‍্যালি বের করেন নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা। র‍্যালিটি হাসপাতাল ও কলেজে বিভিন্ন প্রাঙ্গণ প্রদক্ষিণ করে প্রশাসনিক ব্লকে এসে শেষ হয়।

পরে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় চিকিৎসকরা বলেন, ট্রমায় আক্রান্তদের হার কমাতে সড়কসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে মনোযোগ বাড়াতে হবে। সে ক্ষেত্রে সড়ক সংস্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্ব দিতে হবে। প্রতিরোধ ব্যবস্থায় ব্যয় হলেও এর কল্যাণে দুর্ঘটনা কমানো যাবে। এতে শেষ পর্যন্ত আহতদের চিকিৎসা ব্যয় কমবে। জনসাধারণের চলাচলের ক্ষেত্রে জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ ব্যবহারে দুর্ঘটনা কমে আসবে এবং একই সঙ্গে দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুততম সময়ে চিকিৎসা নিশ্চিতে দেশের বিভিন্ন প্রান্তে ট্রমা সেন্টার খোলারও দাবি জানাই।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা মো. কামরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের আহ্বায়ক ডা. মওদুদুল হক, যুগ্ম আহ্বায়ক ডা জাহিদ রায়হান, সদস্য সচিব ডা. মো. নুরুজ্জামান খান প্রমুখ।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...