স্বাস্থ্য সংবাদ

ইউনাইটেড হেলথকেয়ারে ‘বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস’ উদযাপন

Share
Share

নানা কার্যক্রমের মাধ্যমে দিনব্যাপী বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস উদযাপন করেছে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড ও এর সহ-প্রতিষ্ঠান জামালপুরের এম এ রশিদ হসপিটাল ও ধানমন্ডির মেডিক্স।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এবং জামালপুরের এম এ রশিদ হসপিটাল তাদের নিজ নিজ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ ও মেডিকেল প্রফেশনালদের নিয়ে একটি র‌্যালি বের করে। অ্যানেস্থেসিয়ার গুরুত্ব বোঝাতে ও জনসচেতনতা বৃদ্ধির জন্য পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ক ভীতি দূর করার লক্ষ্যে ডাক্তাররা নিজ নিজ এলাকার গণমানুষের সঙ্গে কথাও বলেন। এতে অ্যানেস্থেসিয়া সম্পর্কিত ভুল ধারণাগুলো দূর হবে এবং সঠিক তথ্যটি সবার জানা থাকবে বলে তারা মনে করেন।

এছাড়াও ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড একটি বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এই আলোচনা অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ারের অ্যানেস্থেসিওলজি বিভাগের সহযোগী কনসালটেন্ট ডা. আশফাক বার চৌধুরী অ্যানেস্থেসিয়ার ইতিহাস, ব্যবহারের ব্যাপকতা ও এবারের বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবসের মূল প্রতিপাদ্য ‘ওয়ার্কফোর্স ওয়েলবিয়িং’ নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, ‘আমাদের লক্ষ্য হলো, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্য সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকা।’ এই অনুষ্ঠানে অনলাইনে জামালপুরের এম এ রশিদ হসপিটাল ও ধানমন্ডির মেডিক্স থেকে অ্যানেস্থেসিয়া বিভাগসহ অন্যান্য বিভাগের ডাক্তার ও মেডিকেল প্রফেশনালরা যোগদান করেন।

অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মেজর জেনারেল আবু নাসের মো. ইলিয়াস (অব.), অ্যাসোসিয়েট ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস ডা. আজমল কাদের চৌধুরী, বিভিন্ন বিভাগের প্রধান, বিশেষজ্ঞ ডাক্তারগণ ও মেডিকেল প্রফেশনালদের পাশাপাশি ইউনাইটেড মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল ওয়াকিল উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১৭ অক্টোবর ২০২৪

ইউনাইটেড হেলথকেয়ারে ‘বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস’ উদযাপন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV