স্বাস্থ্য সংবাদ

বিডিএস নির্বাচন পরিচালনায় ৭ সদস্যের সার্চ কমিটি

Share
Share

ডেন্টাল সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা ও নির্বাচন পরিচালনা করার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করার জন্য ৭ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস)।

সোমবার (৭ অক্টোবর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সার্চ কমিটির ৭ সদস্য হলেন— অধ্যাপক ডা. মোহাম্মদ আশরাফ হোসেন, অধ্যাপক ডা. নাসির উদ্দিন, ডা. মো. জোবাইদুল আলম তালুকদার, ডা. উম্মে কুলসুম রোজি, ডা. মাহফুজুর রায়হান, ডা. তৈয়বুর রহমান শিকদার ও ডা. আব্দুল্লাহ খান।

এতে বলা হয়, দেশের সব ডেন্টাল সার্জনদের দৃষ্টি আকর্ষণ করছি। ডেন্টাল সোসাইটি নির্বাচন নিয়ে উদ্ভূত পরিস্থিতির আলোকে সার্চ কমিটি তৈরির জন্য ৬ অক্টোবর সকাল ৯টায় প্রফেশনের সিনিয়র ডেন্টাল সার্জনদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে সার্চ কমিটি গঠনের জন্য নাম আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক যাচাই-বাছাই করে প্রস্তাবিত নাম থেকে আমরা দেশের সব ডেন্টাল সার্জনদের পক্ষ থেকে ডেন্টাল সোসাইটির নির্বাচন পরিচালনা করার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করার নিমিত্তে সার্চ কমিটি গঠন করলাম। আশা করি, এই সার্চ কমিটি শিগগিরই একটি নিরপেক্ষ নির্দলীয় এবং সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন কমিশন গঠন করবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১০ অক্টোবর ২০২৪

বিডিএস নির্বাচন পরিচালনায় ৭ সদস্যের সার্চ কমিটি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV