নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

চিকিৎসক-শিক্ষার্থীদের নতুন জোট ইউমব, ৪ দফা কর্মসূচিতে যাত্রা শুরু

Share

দেশের মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের একাধিক সংগঠনের সমন্বয়ে যাত্রা শুরু করেছে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ (ইউমব) নামক একটি নতুন জোটের। স্বাস্থ্য সেবাদাতা এবং গ্রহীতা তথা সবার স্বাস্থ্য সেবা এবং সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এই জোট কাজ করবে বলেও জানিয়েছে তারা।

এমনকি স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০২৪(খসড়া) নিয়ে পর্যালোচনামূলক প্রতিবেদন ও প্রস্তাবিত সমাধানে উন্মুক্ত মতামত গ্রহণসহ চার কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সংগঠনটির মুখপাত্র ডা. মোবারক হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল অঙ্গনে বিদ্যমান চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোকে স্বাস্থ্য ব্যবস্থার কল্যাণে একসঙ্গে ঐক্যবদ্ধ করার মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইউমব। স্বাস্থ্য সেবাদাতা এবং গ্রহীতা তথা সকলের স্বাস্থ্য সেবা এবং সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন প্রণয়ন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন ২০২৪ (খসড়া) ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে, তাতে বেশকিছু অসম্পূর্ণতা , অস্পষ্টতা, অসংগতি বিদ্যমান। তাই একটি গ্রহণযোগ্য ও ন্যায়সংগত আইন প্রণয়নের জন্য সচেতন নাগরিক হিসেবে এই আইনের পর্যালোচনা করার পাশাপাশি সমাধানও প্রস্তাব করা প্রয়োজন। তাছাড়া দেশব্যাপী স্বাস্থ্য ব্যবস্থায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। যার অন্যতম কারণ অরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থাপনা, উপযুক্ত আইনের অভাব, এমনকি প্রচলিত আইনেরও সুষ্ঠু প্রয়োগ না হওয়া।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য ব্যবস্থায় নবদিগন্ত সূচনার জন্য নবীন-প্রবীণ সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন, রাষ্ট্র ব্যবস্থাকে সহযোগিতা করা প্রয়োজন। সার্বিক প্রেক্ষাপট সামনে রেখে ইউমব চারটি কর্মসূচি ঘোষণা করেছে—

১. স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন ২০২৪ (খসড়া) নিয়ে পর্যালোচনামূলক প্রতিবেদন ও প্রস্তাবিত সমাধান— চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জনতার পক্ষ থেকে উন্মুক্ত মতামত গ্রহণ কর্মসূচি, এই কর্মসূচি আগামী ৭২ ঘণ্টা চলবে। ৬ অক্টোবর রাত ৮ থেকে ৯ অক্টোবর রাত ৮ টা পর্যন্ত।

২. স্বাস্থ্য নিরাপত্তায় বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী বা স্বাস্থ্য পুলিশ ব্যবস্থা নিয়ে আগামী ১০ কর্মদিবসের মধ্যে একটি প্রাথমিক রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে এবং সর্বশেষ প্রস্তুতকৃত রূপরেখাটি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

৩. জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কমিটি গঠন— দেশের সব শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে সর্বজনীন ও যুগোপযোগী স্বাস্থ্য ব্যবস্থা গড়ার লক্ষ্যে এই কমিটি গঠন করা হবে।

৪. সকল মেডিকেল ডেন্টাল কলেজের শিক্ষার্থীবৃন্দকে আহ্বান করা হলো, আপনারা নিজস্ব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ছাত্র সংসদ গঠন করুন, ইন্টার্ন চিকিৎসকবৃন্দ নিজস্ব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ফোরাম বা সোসাইটি গঠন করে সুসংগঠিত হোন, রেসিডেন্ট এবং ট্রেইনিবৃন্দ নিজ নিজ ইনস্টিটিউটের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিজেরা ফোরাম বা সোসাইটি বা অ্যাসোসিয়েশন গঠন করে সুসংগঠিত হোন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

07 October 2024

চিকিৎসক-শিক্ষার্থীদের নতুন জোট ইউমব, ৪ দফা কর্মসূচিতে যাত্রা শুরু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV