নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা

Share

স্বাস্থ্যসেবার মান নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে ছয় দফা দাবি জানিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে ‘বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় সংসদ’ আয়োজিত মানববন্ধনে তারা এসব দাবি জানান। দাবি পূরণে আগামী সাতদিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে সারা দেশে একযোগে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

পরিষদের আহ্বায়ক আসাদুল সিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব জীবন ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন। একই সময়ে রাজশাহী, রংপুর, বগুড়া, সিলেট, বরিশাল ও চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাদের দাবিগুলো হলো-স্বতন্ত্র ‘মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি পরিদপ্তর’ গঠন করা, স্বতন্ত্র মেডিকেল সাইন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অধ্যাপক পর্যন্ত বিভিন্ন পদে পদায়ন করতে হবে, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নসহ পঞ্চাশ হাজার নতুন পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ দিতে হবে, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নবম গ্রেডের পদ সৃষ্টি করে নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন ও প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন এবং বিএসসি ও এমএসসি কোর্সে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতা ও স্কলারশিপ দেওয়াসহ শিক্ষা ব্যবস্থায় উন্নয়নমূলক পদক্ষেপ নিতে হবে।

এ সময় বক্তারা বলেন, আমাদের দাবিগুলো পূরণ করা হলে, মানুষ গুণগত ও মানসম্মত সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পাবে। স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পেশাগত মর্যাদা সুরক্ষিত হবে। মানববন্ধনে শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সদস্য সচিব সোহেল রানা, শিক্ষক পেশাজীবী আবু বকর সিদ্দিক প্রমুখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

10 October 2024

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV