নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ ফোরামের আত্মপ্রকাশ

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন অভিযাত্রায় বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার ভাবনা শীর্ষক অনুষ্ঠান
Share

বাংলাদেশে স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধান করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ছাত্র-জনতার আন্দোলনের মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে, স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত হয়েছে সুস্বাস্থ্যের বাংলাদেশ ফোরাম। সংগঠনটির আহ্বায়ক হিসেবে আছেন ডা: কাজী সাইফউদ্দীন বেননূর ও সদস্য সচিব ডা: শামীম হায়দার তালুকদার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন অভিযাত্রায় বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার ভাবনা শীর্ষক অনুষ্ঠানে এই ফোরাম আত্মপ্রকাশ করে।

এছাড়া অন্য সদস্যরা হলেন, ডা: সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, ডা: মো: আব্দুস শাকুর খান, ডা: শরফুল ইসলাম খান (ববি), ড: এম এ রাজ্জাক, ড: জহিরুল ইসলাম, ড: সৈয়দ মো. বকিবিল্লা টুটুল, ড: শাহিন আক্তার, ড: এম মনির হোসেন, ড: গোলাম মোহিউদ্দিন খান সাদি, ড: এস এম খালিদ মাহমুদ সাকিল, ড: আব্দুল আলিম, ড: জিয়া হায়দার, ড: তৌফিক জোয়ার্দার, ড: আহমদ এহসানূর রহমান।

আলোচনা অনুষ্ঠান থেকে জানানো হয়, এই ফোরাম নাগরিক সম্পৃক্ততা এবং জবাবদিহিতার শক্তিকে কাজে লাগিয়ে একটি দীর্ঘমেয়াদি, টেকসই, অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চ্যালেঞ্জগুলো, যেমন মানসম্মত সেবার অভাব, গ্রামীণ ও শহুরে অঞ্চলের বৈষম্য, বেসরকারি স্বাস্থ্য খাতের যথাযথ ব্যবস্থাপনা, অসংক্রামক রোগের (এনসিডি) ক্রমবর্ধমান চাপ, এবং স্বাস্থ্যখাতে পর্যাপ্ত অর্থায়নের অভাব, এ সবের আলোচনা এবং যৌক্তিক সমাধান প্রদানে কমিটি প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায়, জবাবদিহিতা, এবং অন্তর্ভুক্তির নীতির উপর ভিত্তি করে, এই কমিটি সমন্বিত সমাধান বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

ফোরামের লক্ষ্য: একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক, এবং জবাবদিহিতামূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে যৌক্তিক মতামত রাষ্ট্রের পরিচালকদের কাছে পৌঁছে দেয়া

ফোরামটির উদ্দেশ্যসূমহ হলো-

১। স্বাস্থ্য বিষয়ক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে যৌথ বক্তব্য প্রদান

২। স্বাস্থ্য বিষয়ক রাজনৈতিক বিতর্ক সমূহ নিরসনের লক্ষ্যে সঠিক ও গ্রহণযোগ্য সমাধান প্রস্তাব

৩। বৈষম্যহীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যার যার ক্ষেত্র থেকে বিভিন্ন কাজের মাধ্যমের মানুষকে সচেতন করা

৪। সাধারণ নাগরিকদের পক্ষ হয়ে তাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন মতামত রাষ্ট্রের পরিচালকদের কাছে পৌঁছে দেওয়া

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

18 September 2024

‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ ফোরামের আত্মপ্রকাশ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV