স্বাস্থ্য সংবাদ

আবারও বাজারে এলো নোভারটিসের স্যানডোক্যাল

Share

দেশের বাজারে আবারও পাওয়া যাচ্ছে নোভারটিসের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ব্র্যান্ড স্যানডোক্যাল। ক্যালসিয়াম কার্বোনেট সমৃদ্ধ দেশের সর্বপ্রথম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ব্র্যান্ডটি পুনরায় বাজারে আগমন উপলক্ষে আজ (২০ মে) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়টির ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের স্বনামধন্য স্বাস্থ্যসেবাবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক মো. মনিরুজ্জামান খান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক এবং নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহমীদ ওয়াসিক আলী।

সেমিনারে বিশেষজ্ঞদের আলোচনায় অস্টিওপোরোসিস রোগের ব্যবস্থাপনায় ক্যালসিয়াম সাপ্লিমেন্টের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষজ্ঞরা এক্ষেত্রে স্যানডোক্যালের সাফল্যের প্রশংসা করেন। উল্লেখ্য, নোভারটিস ১৯৯৭ সালে দেশের বাজারে সর্বপ্রথম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট স্যানডোক্যাল নিয়ে আসে। শুধুমাত্র বাংলাদেশেই নয়, সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ওষুধপ্রস্তুতকারক নোভারটিস ক্যালসিয়াম সাপ্লিমেন্ট প্রবর্তনে গোটা বিশ্বেও পথিকৃৎ; প্রায় ১শ’ বছর আগে ১৯২৭ সালে বিশ্বে প্রথমবারের মত মানবদেহের জন্য ক্যালসিয়ামের ঘাটতি পূরণের ওষুধ বাজারজাত করে সুইস ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানটি আধুনিক ক্যালসিয়াম সম্পূরক চিকিৎসার ভিত্তি রচনা করে।

সেমিনারে বক্তব্যে অধ্যাপক ডা. সালেক অস্টিওপোরোসিসের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “অস্টিওপোরোসিস একটি নীরব ঘাতক। এ রোগ প্রতিরোধে আমাদের ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে।”

নোভারটিসের প্রতিনিধিরা বাংলাদেশের রোগীদের জন্য স্যানডোক্যালসহ মানসম্পন্ন ওষুধ সরবরাহে তাদের অঙ্গীকারের ওপর জোর দেন।

 

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

20 May 2024

আবারও বাজারে এলো নোভারটিসের স্যানডোক্যাল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV