বাড়ছে গড় আয়ু, বাড়বে রোগ যন্ত্রণাও: গবেষণা

Share

২০৫০ সালের মধ্যে মানুষের গড় আয়ু আরো ৫ বছর বাড়বে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গবেষণা বলছে, মানুষের বর্তমান গড় আয়ু ৭৩ দশমিক ৬ বছর থেকে বেড়ে হবে ৭৮ দশমিক ১। এর মধ্যে পুরুষের গড় আয়ু হবে ৭৬ দশমিক ২ বছর। আর নারীদের হবে ৮০ দশমিক ৫ বছর।

গড় আয়ু বাড়ার পাশাপাশি প্রত্যাশিত স্বাস্থ্যকর আয়ুও বাড়ার সুখবর দিয়েছেন গবেষকরা। ২০৫০ সালে মানুষের প্রত্যাশিত স্বাস্থ্যকর আয়ু ৬৪ দশমিক ৮ থেকে বেড়ে দাঁড়াবে ৬৭ দশমিক ৪ বছরে। তবে গবেষকরা আরেকটি খারাপ খবরও দিয়েছেন। তা হচ্ছে, আয়ু বাড়লেও অনেক মানুষকেই ভগ্নস্বাস্থ্য নিয়ে বাঁচতে হবে।

গতকাল শুক্রবার (১৭ মে) চিকিৎসাবিজ্ঞান সাময়িকী দ্য ল্যানসেটে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

গবেষণাপত্রের তথ্য মতে, বর্তমানে কম এমন স্থানেই বেশি বাড়বে গড় আয়ু। যা বিশ্বব্যাপী গড় আয়ুর ব্যবধান কমাতে অবদান রাখবে। মূলত, বিভিন্ন সংক্রামক, মাতৃত্বকালীন, নবজাতক ও পুষ্টিজনিত রোগ (সিএমএনএন) থেকে বেঁচে থাকার হার বৃদ্ধি এবং কার্ডিওভাসকুলার রোগ ও কভিড-১৯ এর মতো রোগের বিরুদ্ধে প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধির কারণেই এই গড় আয়ু বাড়বে।

তবে একই সময়ে বিভিন্ন অসংক্রামক রোগের (এনসিডি) হার বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন রোগের বোঝা চেপে বসবে মানুষের ঘাড়ে। এর পিছনে স্থূলতা, উচ্চ রক্তচাপ, অস্বাস্থ্যকর খাবার ও ধূমপান প্রভৃতি বেশি প্রভাব রাখবে। ফলে দ্রুত মৃত্যুর জায়গাটি দখল করবে অক্ষমতার সাথে বেঁচে থাকা। এ কারণে মানুষ দীর্ঘজীবী হলেও বাঁচবে খারাপ স্বাস্থ্য নিয়ে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হেলথ মেট্রিক্স সায়েন্সের চেয়ারম্যান ও ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের পরিচালক ড. ক্রিস মারে বলেন, ‘গড় আয়ু বৃদ্ধির ফলে মানুষের আয়ুর বৈষম্য কমে যাবে। এটি এও নির্দেশ করে যে, সবচেয়ে বেশি আয়ের দেশ ও কম আয়ের দেশের মধ্যে বৈষম্য থাকবে, তবে সেটি কমে আসবে। সবচেয়ে বেশি আয়ু বাড়বে সাব-সাহারান আফ্রিকায়।’

‘বিশ্বব্যাপী রোগের ভার দ্রুত হ্রাস করার সবচেয়ে বড় সুযোগ হলো আচরণগত ও মেটাবলিক রিস্ক ফ্যাক্টরগুলো প্রতিরোধ ও প্রশমিত করার লক্ষ্যে পলিসি গ্রহণ’, যোগ করেন ড. মারে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

19 May 2024

বাড়ছে গড় আয়ু, বাড়বে রোগ যন্ত্রণাও: গবেষণা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV