নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

আন্তর্জাতিক স্বীকৃতি পেল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণা টিম

Share

‘সেরা ক্লিনিক্যাল রিসার্চ টিম’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিক্যাল রিসার্চ টিম। ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টারের পক্ষ থেকে হার্ট ফাউন্ডেশনের টিমকে এই স্বীকৃতি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ মে) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) শাহজাদী সুলতানা (ডলি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে স্বীকৃতির বিষয়টিকে দেশের ইতিহাসে অন্যতম মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১৫ মে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ কার্ডিওলজি কনফারেন্স ইউরো পিসিআরে ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিক্যাল রিসার্চ টিমকে সেরা ক্লিনিক্যাল রিসার্চ টিম হিসেবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে টিমের প্রধান অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিকের হাতে এই সম্মাননা প্রদান করা হয়।

এতে বলা হয়েছে, ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার বিশ্বের অন্যতম ইউরোপভিত্তিক একটি বহুজাতিক গবেষণা সংস্থা। বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে এশিয়া মহাদেশের মধ্যে শুধু বাংলাদেশকে এই সম্মাননা দেওয়া হয়েছে। হৃদরোগ চিকিৎসা গবেষণার ক্ষেত্রে এ ধরনের অর্জন বাংলাদেশের জন্য বিরাট সম্মান ও গৌরবের বিষয়।

প্রসঙ্গত, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ একটি অলাভজনক, সেবামূলক, সরকারি সাহায্যপুষ্ট প্রতিষ্ঠান। ১৯৭৮ সালে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃত জাতীয় অধ্যাপক ব্রিগে. (অব.) আব্দুল মালিক এই ফাউন্ডেশন গঠন করেন।

গত ৪৬ বছর যাবত বাংলাদেশে হৃদরোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, গবেষণা ও চিকিৎসায় এই প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

17 May 2024

আন্তর্জাতিক স্বীকৃতি পেল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণা টিম

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV