স্বাস্থ্য সংবাদ

চিকিৎসায় অবহেলার প্রমাণ, ডা. সাইদুজ্জামানের নিবন্ধন স্থগিত

Share
Share

চিকিৎসায় গাফিলতি ও অবহেলা প্রমাণিত হওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কনসালটেন্ট ডা. খান মো. সাইদুজ্জামানের রেজিস্ট্রেশন (নিবন্ধন সনদ) ছয় মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এসময়ের মধ্যে তিনি কোনো ধরনের চিকিৎসা সেবা দিতে পারবেন না বলেও জানিয়েছে বিএমডিসি।

মঙ্গলবার (৭ মে) বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গুলশানের ইউনাইটেড হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. খান মো. সাইদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগকারী মোহাইমিন মোস্তফা (ধানমন্ডি) বাবার চিকিৎসায় অবহেলাজনিত কারণ উল্লেখ করে কাউন্সিলে অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউন্সিল অভিযোগকারী ও চিকিৎসক উভয়ের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। পরে কাউন্সিল তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্তে বিষয়টি প্রমাণিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন কনসালটেন্ট চিকিৎসক হয়েও ‘গল ব্লাডার ক্যান্সার’ বিষয়টি জানার পরও তার ‘প্রেসক্রিপশন প্যাড’-এ তা উল্লেখ করেননি এবং রোগীর কোনো আত্মীয়-স্বজনকে গল ব্লাডার ক্যান্সারের বিষয়টি অবহিত করা হয়নি। এটি নিঃসন্দেহে গুরুতর অপরাধ এবং চিকিৎসা কার্যে চিকিৎসকের যথেষ্ট গাফিলতি ও অবহেলা ছিল, তা প্রমাণিত হয়েছে।

এ অবস্থায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ২৩ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিএমঅ্যান্ডডিসি থেকে প্রদত্ত তার রেজিস্ট্রেশন (A-15952 Date of Registration: 05.05.1987) ছয় মাসের জন্য স্থগিত করা হলো। যা ৮ মে ২০২৪ থেকে কার্যকর হবে। উল্লিখিত সময়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২২ (১) অনুযায়ী তার রেজিস্ট্রেশন স্থগিতকালীন চিকিৎসক হিসেবে কোথাও কোন প্রকার চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন না। এমনকি নিবন্ধন স্থগিতকালীন তিনি চিকিৎসক হিসেবে পরিচয়ও দিতে পারবেন না বলে বিএমডিসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...