নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিএসসি-মিডওয়াইফারি বেসিক নার্সিং ভর্তি পরীক্ষা ২৪ মে

Share

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন সরকারি ও বেসরকারি নার্সিং কলেজগুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে ভর্তি আবেদন শুরু হচ্ছে ৭ মে (মঙ্গলবার)। পরবর্তী সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে।

সোমবার (৬ মে) বাংলাদেশ সরকার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপসচিব মুহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরীর সই করা এক ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি নার্সিং কলেজসমূহের ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নিমিত্ত অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদন করার লিংক, নিয়মাবলি ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের বর্ণিত ওয়েবসাইটে প্রদত্ত ভর্তি নির্দেশনা অনুসরণ পূর্বক আবেদন ফরম পূরণ করতে হবে।

অনলাইন আবেদন ও ভর্তি পরীক্ষার সূচি

> অনলাইন আবেদন শুরুর তারিখ – ৭ মে সকাল ৯টা হতে।

অনলাইন আবেদনের শেষ তারিখ- ১৮ মে রাত ১১.৫৯টা পর্যন্ত।

প্রবেশপত্র ডাউনলোডের তারিখ- ২১ মে হতে ২৩ মে রাত ১১.৫৯টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও বিষয়- ২৪ মে (শুক্রবার) সকাল ১০টা হতে বেলা ১১টা পর্যন্ত। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে ৭ মে যাদের সরকারি চাকরির মেয়াদ দুই বছর পূর্ণ হয়েছে, তারাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করতে এখানে ক্লিক করুন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

07 May 2024

বিএসসি-মিডওয়াইফারি বেসিক নার্সিং ভর্তি পরীক্ষা ২৪ মে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV