নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

দেশে প্রতি লাখ মানুষের জন্য মাত্র ১২৭ স্বাস্থ্যকর্মী

Share

বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিপুল জনবল ঘাটতি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে হলে প্রতি এক লাখ মানুষের স্বাস্থ্যসেবায় ৪৪৫ চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ থাকা দরকার। কিন্তু দেশে প্রতি লাখ মানুষের সেবায় আছে মাত্র ১২৭ চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ। এ পরিস্থিতির উত্তরণে একাধিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক জাতীয় কর্মশালায় দেশি-বিদেশি স্বাস্থ্যবিশেষজ্ঞরা এসব কথা বলেন। টেকসই উন্নয়ন লক্ষ্য ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে স্বাস্থ্যব্যবস্থা দৃঢ়করণবিষয়ক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ স্মার্ট ইউনিভার্সাল কাভারেজ নেটওয়ার্ক (বাসুন) নামের নাগরিক সংগঠন।

কর্মশালার শুরুতে মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের প্রধান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক। তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের সমস্যা আমাদের জানা। এ নিয়ে বহু বছর ধরে আলোচনা হচ্ছে। এখন সমাধান কী, সেটাই বের করতে হবে। সমাধান বা করণীয় ঠিক করার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে।’

স্বাস্থ্য খাতের ছয়টি বিষয় কর্মশালায় তুলে ধরা হয়। বিষয়গুলো হচ্ছে স্বাস্থ্যব্যবস্থা দৃঢ়করণ; দৃঢ় রেফারেল পদ্ধতি চালু করা; নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা; রোগ প্রতিরোধ, অত্যাবশ্যকীয় সেবা ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা; স্বাস্থ্যকর্মী, বিশেষ করে চিকিৎসকদের পেশাজীবন পরিকল্পনা এবং স্বাস্থ্য খাতে কমিউনিটিকে সম্পৃক্তকরণ, জবাবদিহি, স্বচ্ছতা ও চিকিৎসকদের অধিকার।

কর্মশালায় অংশগ্রহণকারীরা ছয়টি দলে বিভক্ত হয়ে এসব বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি তালিকা তৈরি করেন। ছয়টি দল থেকে প্রায় ৯০টি সমাধান তৈরি হয়। পরে সমাপনী পর্বের আগে সেগুলো সবার সামনে উপস্থাপন করা হয়।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান মো. সায়েদুর রহমান বলেন, স্বাস্থ্য খাতে ব্যক্তির নিজের পকেটের ব্যয় বেশি হওয়ার একটি কারণ ওষুধের ব্যয়। ওষুধের ব্যাপারে সরকারকে মনোযোগ দিতে হবে। সরকার যদি ওষুধ খাতে ১০০ টাকা বিনিয়োগ করে, তাহলে ৩০০ টাকার সুফল পাওয়া যায়।

প্যানেল আলোচনায় ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ শামীম সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সরকার বেসরকারি খাত থেকে সেবা কিনতে পারে। কিছু ক্ষেত্রে সেই সেবার মূল্য সরকারি সেবার চেয়ে কম হতে পারে।

অনুষ্ঠানের শেষ পর্বে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তাঁর মনে হয়েছিল, তিনি সাগরে পড়েছেন। কর্মশালায় সুপারিশ শুনে তাঁর মনে হয়েছে সমস্যার সমাধান আছে।

এই পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বর্ধন জং রানা। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রবীণ চিকিৎসক অধ্যাপক রশীদ-ই-মাহবুব। অনুষ্ঠান পরিচালনা করেন আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ ও বেসরকারি সংস্থা এমিনেন্সের নির্বাহী পরিচালক শামীম হায়দার তালুকদার।

কর্মশালায় অন্যদের মধ্যে বেশ কয়েক সংসদ সদস্য, ইউনিসেফ ও ইউএনএফপিএ প্রতিনিধি, স্বাস্থ্যসেবা অধিদপ্তর ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের দুই মহাপরিচালক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য–শিক্ষকসহ প্রায় ১০০ স্বাস্থ্যবিশেষজ্ঞ অংশ নেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

05 April 2024

দেশে প্রতি লাখ মানুষের জন্য মাত্র ১২৭ স্বাস্থ্যকর্মী

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV