নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

উৎপাদন বন্ধের পরও ‘হ্যালোসিন’ বাজারে কেন, মিলছে না উত্তর

Share
ভেজাল অ্যানেসথেসিয়া ‘হ্যালোসিন’
Share

ভেজাল অ্যানেসথেসিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিন শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরীক্ষায় চেতনানাশক ওষুধ হ্যালোসিনে ভেজালের প্রমাণ মিলেছে। উৎপাদন বন্ধের পরও ওষুধটি বাজারে পাওয়া যাচ্ছেই বা কেন, প্রশ্ন উঠলেও মিলছে না উত্তর।
উৎপাদন বন্ধের পরও ‘হ্যালোসিন’ বাজারে কেন, মিলছে না উত্তর।

হ্যালোথিন গ্রুপের চেতনানাশক ওষুধ হ্যালোসিন দেশের অধিকাংশ হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসকমহলে বেশ জনপ্রিয়। কারণ, সহজে ব্যবহার উপযোগী ও দাম তুলনামূলক কম। যদিও বিশ্বব্যাপী ব্যবহার কমে যাওয়া ও কাঁচামালের অপ্রতুলতার কারণে প্রায় এক বছর আগে গত বছরের জুনে ওষুধটির উৎপাদন ও বিপণন বন্ধ করে একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই।

উৎপাদন বন্ধ এই ওষুধ ব্যবহার করেই বিপত্তিতে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। গত চার মাসের ব্যবধানে মৃত্যু হয় তিন শিশুর।

জানা যায়, বিএসএমএমইউর অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে শ্রবণ প্রতিবন্ধী তিন শিশুর কানে বিশেষ ডিভাইস বসাতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু ঘটে। এরপরই কারণ অনুসন্ধানে নড়চড়ে বসে কর্তৃপক্ষ। তখনই নজরে আসে চেতনানাশক ওষুধ হ্যালোসিন। ওষুধের মোড়ক ও উপাদান নিয়ে সন্দেহ হলে পরীক্ষার জন্য পাঠানো হয় বিসিএসআইআরের পরীক্ষাগারে। পরীক্ষায় উঠে আসে ৯ থেকে ৫৪ ধরণের রাসায়নিকের উপস্থিতি। যা দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যু হওয়া তিন শিশুর মরদেহ পরীক্ষা নিরীক্ষা করা না হলেও চিকিৎসকরা ভেজাল চেতনানাশক হ্যালোসিনের প্রভাব উড়িয়ে দিচ্ছেন না।

বাজারে ওষুধটির উপস্থিতির সত্যতা জানতে সময় সংবাদ যায় শাহবাগের আজিজ মেডিসিন মার্কেটে। একাধিক দোকানি ওষুধ দেয়ার কথা বলেও প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে বদলে ফেলে সুর।

এ বিষয়ে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টের সভাপতি ও বিএসএমএমইউর অ্যানেসথেসিয়া অ্যানালজিসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বণিক বলেন, ‘অ্যানেসথেসিয়ার প্রয়োগ নিয়ে কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসা শুরু করলো। রোগীর কাশি হচ্ছে, অনেকের জ্ঞান ফিরতে দেরি হচ্ছে। বিভিন্ন পিড়াপিড়িতে কিছু মৃত্যুর ঘটনাও ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষাতে দেখা গেল রোগীর কোনো সমস্যা নেই। কেমিক্যাল রিয়েকশনে হয়তো এমনটা হচ্ছে। তবে হ্যালোসিন ওপেন মার্কেটে পাওয়ার কথা না।’

উৎপাদন বন্ধের পর গত বছরের জুনে এসিআই কোম্পানি চিকিৎসক ও ওষুধ প্রশাসন অধিদফতরে লিখিতভাবে বিষয়টি জানালেও বাজারে ওষুধটির উপস্থিতিতে প্রশ্ন উঠছে সরকারি দায়িত্বশীল দফতরগুলোর দায়িত্ব নিয়ে। যদিও এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি কোনও পক্ষ। তবে সম্প্রতি অ্যানেসথেসিয়ার ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বস্থ্যসেবা বিভাগ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

০৪ এপ্রিল ২০২৪

উৎপাদন বন্ধের পরও ‘হ্যালোসিন’ বাজারে কেন, মিলছে না উত্তর

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV