স্বাস্থ্য সংবাদ

যুক্তরাজ্যের রাজবধূ কেট ক্যানসারে আক্রান্ত, জানালেন নিজেই

গত বুধবার প্রচারিত ভিডিও বার্তায় কেট মিডলটন বলেছেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ক্যানসার ধরা পড়েছে | ছবি: ইউটিউব থেকে
Share

যুক্তরাজ্যের রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত। গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় কেট বলেছেন, গত জানুয়ারি মাসে তলপেটে বড় ধরনের অস্ত্রোপচার হয় তাঁর। ওই অস্ত্রোপচারের পর তাঁর ক্যানসার ধরা পড়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে তাঁকে প্রতিরোধমূলক কেমোথেরাপি দেওয়া হচ্ছে।

৪২ বছর বয়সী কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা বড় ধরনের দুঃসংবাদ। ব্রিটিশ রাজপরিবারে রাজা চার্লসও ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে।
গত জানুয়ারি মাসে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেট। সে সময় ব্রিটিশ রাজপরিবারের কার্যালয় থেকে জানানো হয়, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। তবে সে সময় ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।

গত বুধবার ধারণ করা ভিডিও বার্তায় কেট বলেছেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ক্যানসার ধরা পড়েছে। তিনি আরও বলেন, তিনি ভালো আছেন। ওই ভিডিও বার্তায় কেট আরও বলেছেন, চিকিৎসক দল তাঁকে প্রতিরোধমূলক কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছে। তিনি চিকিৎসার প্রথম পর্যায়ে রয়েছেন।

ওই ভিডিওতে কেটকে জিনসের একটি প্যান্ট ও জাম্পার পরা অবস্থায় দেখা গেছে। তাঁকে এ সময় দুর্বল ও ক্লান্ত দেখাচ্ছিল। কেট বলেন, এই অসুস্থতার খবর তাঁদের পরিবারের জন্য বড় ধাক্কা। তিনি ও উইলিয়াম সবকিছু সামলে ওঠার চেষ্টা করছেন।

কেটের অস্ত্রোপচারের পর রাজপ্রাসাদ থেকে বলা হয়েছিল, প্রিন্সেস এ মাসের শেষে ইস্টার পর্যন্ত তাঁর প্রাতিষ্ঠানিক দায়িত্বে ফিরতে পারবেন না। তবে জনসমক্ষে কেটের অনুপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন ও বিতর্ক শুরু হয়।

গত জানুয়ারি মাসে কেট ও রাজা চার্লস একই হাসপাতালে চিকিৎসা নেন। ৭৫ বছর বয়সী রাজা চার্লস প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত।

প্রিন্স হ্যারি তাঁর স্ত্রী মেগান কেট ও তাঁর পরিবারের সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন।

কেট কী ধরনের ক্যানসারে আক্রান্ত, সে ব্যাপারে কেনসিংটন প্যালেস জানায়নি। প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসাসংক্রান্ত গোপনীয়তা রক্ষার অধিকার প্রিন্সেসের রয়েছে। কেট সুস্থতার পথে এবং গত ফেব্রুয়ারিতে তাঁর প্রতিরোধমূলক কেমোথেরাপি শুরু হয়েছে বলে প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’ অবিলম্বে সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার...

Related Articles

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ

মূল্য অনুমোদনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে দেশীয় উৎপাদকদের তৈরি শত...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

23 March 2024

যুক্তরাজ্যের রাজবধূ কেট ক্যানসারে আক্রান্ত, জানালেন নিজেই

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV