নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

দাবি না মানলে কর্মবিরতিতে যাবেন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা

Share
চিকিৎসকদের মানববন্ধন। ছবি : সংগৃহীত
Share

ভাতা বৃদ্ধিসহ চারদফা দাবি আদায় না হলে কর্মবিরতিতে যাবেন বলে জানিয়েছেন দেশের পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেয় পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন।

মানববন্ধন শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করেন চিকিৎসকরা। এসময় মন্ত্রী তাদের দাবি বিবেচনার আশ্বাস দেন।

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের দাবির মধ্যে রয়েছে ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার টাকা, ইন্টার্ন চিকিৎসকদের ৩০ হাজার টাকা করা। এছাড়া এফসিপিএস, রেসিডেন্ট ও ননরেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধের দাবিও করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন ১২টি প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট এবং ননরেসিডেন্ট চিকিৎসকদের ভাতা আবার চালু করা এবং চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও তা বাস্তবায়ন করা।

মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, “গত নয়মাস ধরে ট্রেইনি ডাক্তাররা ভাতা থেকে বঞ্চিত। প্রাইভেট ইনস্টিটিউটের রেসিডেন্ট এবং ডিপ্লোমা ট্রেইনিদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।

“অথচ আমাদের ভাতা আরেক দফা বাড়ানোর কথা ছিল জানুয়ারি মাস থেকে, কিন্তু আমাদের শুধু আশ্বাসের উপরেই রাখা হচ্ছে।”

এ অবস্থায় পরিবারের ভরণপোষণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, “চার দফা দাবি মেনে না নিলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।”

ডা. জাবির হোসেন বলেন, “স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন, আর তিনি ২৪ ঘণ্টা সময় নিয়েছেন।”

বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন জানিয়ে এই চিকিৎসক আরও বলেন, “আমরা এর আগেও দাবি জানিয়েছিলাম স্যারদের কাছে, কিন্তু এখন তাদের উপর আস্থা রাখতে পারছি না।”

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “রবিবার একটি মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। কাল দুপুর ১টার দিকে আমাদেরকে সিদ্ধান্ত জানানো হবে। আমাদের দাবি না মানলে হাসপাতালে দায়িত্ব পালন করা আর পক্ষে সম্ভব হবে না। আমরা কর্মবিরতিতে যাব।”

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...