প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

বায়ুদূষণে বাংলাদেশ ২০২৩ সালে শীর্ষে ছিল

সকালেও ঢাকার বাতাস সবচেয়ে 'ঝুঁকিপূর্ণ'
Share

বায়ুদূষণ বিশ্বজুড়ে এক মহামারি আকার ধারণ করেছে। দক্ষিণ এশিয়ার তিন দেশ—বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে এই দূষণ আরও বেশি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে, ২০২৩ সালে বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান ছিল তলানিতে। অর্থাৎ, বিশ্বে গত বছর সবচেয়ে বেশি বায়ুদূষণ হয়েছে বাংলাদেশে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার আইকিউএয়ার বায়ুদূষণের ওপর ‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট-২০২৩ ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, বায়ুদূষণে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে পাকিস্তান দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে এবং আফ্রিকার দেশ চাদ ও ইরানকে হারিয়ে যথাক্রমে প্রথম ও তৃতীয় অবস্থানে চলে এসেছে বাংলাদেশ ও ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশের বাতাসে ফাইন পার্টিকুলেট ম্যাটার বা পিএম-২.৫-এর পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম। এই পিএম-২.৫ বাতাসাবাহিত ও এটি মানুষের ফুসফুসের ব্যাপক ক্ষতি করে। সাধারণত, কোনো স্থানের বাতাসে পিএম-২.৫-এর পরিমাণ ৫ মাইক্রোগ্রাম হয়ে গেলেই সেটিকে দূষিত বলে বিবেচনা করা হয়। পাকিস্তানের বাতাসের প্রতি ঘনমিটারে এই কণার পরিমাণ ছিল ৭৩ দশমিক ৭ মাইক্রোগ্রাম।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি সায়েন্স ম্যানেজার ক্রিস্টি চেস্টার শ্রোয়েডার দক্ষিণ এশিয়ার এই তিন দেশে ভয়াবহ বায়ুদূষণের কারণ উল্লেখ করে বলেন, ‘ (দক্ষিণ এশিয়ার) জলবায়ু পরিস্থিতি ও ভৌগোলিক অবস্থানের কারণে অঞ্চলটিতে পিএম-২.৫-এর ঘনত্ব আকাশ ছুঁয়েছে। এ ছাড়া আরেকটি বড় কারণ হলো দূষণ পদার্থের আর কোথাও যাওয়ার জায়গা নেই।’

শ্রোয়েডার আরও বলেন, ‘এ ছাড়া বায়ুদূষণের অন্যান্য কারণ হলো—দেশগুলোর কৃষিব্যবস্থা, শিল্পায়ন ও জনসংখ্যার ঘনত্ব।’ তিনি আরও বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, একটি ভালো অবস্থানে যাওয়ার আগে সেখানকার পরিস্থিতি আরও খারাপ হবে।’

উল্লেখ্য, ২০২২ সালে বিশ্বে বায়ুদূষণের তালিকা বাংলাদেশের অবস্থান তলানির দিক থেকে ছিল পঞ্চম এবং ভারতের অবস্থান ছিল অষ্টম। এবার দুটি দেশ বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে। বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়ুদূষণ বিশেষজ্ঞ ফিরোজ খান রয়টার্সকে বলেছেন, বাংলাদেশে অকালমৃত্যুর ২০ শতাংশই হয় বায়ুদূষণজনিত রোগের কারণে। বায়ুদূষণ-সংক্রান্ত রোগের চিকিৎসায়ে দেশের জিডিপির অন্তত ৪ থেকে ৫ শতাংশ ব্যয় হয়ে যায়।

এই তালিকায় কম বায়ুদূষণের দেশগুলো হলো অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রানাডা, আইসল্যান্ড, মরিশাস ও নিউজিল্যান্ড। ২০২৩ সালজুড়ে এই দেশগুলোর বায়ুতে গড়ে দূষক কণা তথা পিএম-২.৫ কণার পরিমাণ ৫ মাইক্রোগ্রামের নিচে ছিল।

প্রসঙ্গত, ২০২২ সালে বায়ুদূষণের শীর্ষ দেশ শাদকে এবার তথ্যের অপ্রাপ্যতার কারণে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর ইরান নিজেদের এই তালিকা থেকে প্রত্যাহার করে নিয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

19 March 2024

বায়ুদূষণে বাংলাদেশ ২০২৩ সালে শীর্ষে ছিল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV