প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

স্ট্রোক-হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে নতুন ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

নভো নরডিস্কের ওয়েগোভি ওষুধ। ছবি: এপি নিউজ
Share

স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্কের ওজন কমানোর একটি ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। অনুমোদন পাওয়া ওই ওষুধটির নাম ‘ওয়েগোভি’। স্থানীয় সময় শুক্রবার এফডিএ ওষুধটির অনুমোদন দেয়।

সংশ্লিষ্টরা বলছেন, যেসব প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ডায়াবেটিস নেই তাঁদের স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ওয়েগোভি।

নভোর বহুল ব্যবহৃত ওজন কমানোর একটি ওষুধ হলো ওজেম্পিক। ওয়েগোভি ও ওজেম্পিক রাসায়নিকভাবে সেমাগ্লুটাইড নামে পরিচিত। এগুলো মূলত টাইম-২ ডায়াবেটিসের জন্য তৈরি করা হয়েছে। এই ওষুধগুলো খেলে খাবারের প্রতি লোভ কমে এবং পাকস্থলীও ধীরে ধীরে খালি হয়।

এফডিএ কর্মকর্তা জন শ্যারেটস বলেন, ‘স্থূল বা অতিরিক্ত ওজনের রোগীদের কার্ডিওভাসকুলার মৃত্যু, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেশি। এই কার্ডিওভাসকুলার ঝুঁকি কমাতে প্রমাণিত এই চিকিৎসা জনস্বাস্থ্যের জন্য একটি বড় অগ্রগতি।’

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কার্ডিওলজিস্ট চ্যাড ওয়েল্ডি জানান, তিনি সাধারণত ওয়েগোভির মতো ওষুধ দিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করতে নিরুৎসাহিত করতেন। তবে এখন তাঁর মনে হচ্ছে, তাঁর এই চর্চার পরিবর্তন প্রয়োজন।

এফডিএ জানায়, ওয়েগোভি ওষুধ ব্যবহারকারীদের কিডনি রোগ, দৃষ্টিগত সমস্যা এবং রোগীরা হতাশায় ভুগছে কি না তার দিকে চিকিৎসকের খেয়াল রাখতে হবে।

ডেনমার্কভিত্তিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি নভো নরডিস্ক নভেম্বরে ওয়েগোভি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল প্রকাশ করে। এতে দেখা যায়, ওজন কমানোর ওষুধটি হার্ট অ্যাটাকের ঝুঁকি ২৮ শতাংশ, কম মারাত্মক স্ট্রোকের ঝুঁকি ৭ শতাংশ এবং হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি ১৫ শতাংশ কমায়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এক মাস ওয়েগোভি ওষুধের জন্য ব্যয় করতে হবে ১৩৪৯ ডলার।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

12 March 2024

স্ট্রোক-হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে নতুন ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV