স্বাস্থ্য সংবাদ

আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্লান্ট কংগ্রেস ও এক্সপোর রেজিস্ট্রেশন চলছে

৩য় আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্ল্যান্ট কংগ্রেস এবং ডেন্টাল এক্সপোর পোস্টার উন্মোচন অনুষ্ঠানের ছবি
Share

‘৩য় আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্লান্ট কংগ্রেস এবং ডেন্টাল এক্সপো, ঢাকা-২০২৪ ’-এর রেজিষ্ট্রেশন চলছে। আগামী ৪মার্চ পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে। আগামী ৮ মার্চ কংগ্রেস ঢাকা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে।

আয়োজক কর্তৃপক্ষ আশা করছে আগামী ৮মার্চ সেমিনারে এক হাজার জন দেশি-বিদেশি ডেন্টিস্ট অংশগ্রহণ করবেন। এবারের আয়োজনে দেশের ডেন্টাল সার্জনদের মাঝে ডেন্টাল ইমপ্লান্টবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে বিভিন্ন আয়োজন থাকবে। বেশকিছু সেমিনার, হ্যান্ডস অন ট্রেনিং এবং সায়েন্টিফিক সেমিনার আয়োজন থাকবে।

শুধুমাত্র বিডিএস ডিগ্রিধারী গ্রেজুয়েট, পোস্ট গ্রেজুয়েট এবং ইন্টার্নশীপ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেন ফি ২০০০/- টাকা। রেজিস্ট্রেশন এবং আয়োজন সম্পর্কে জানতে যোগাযোগ করতে হবে 01710569782 নাম্বারে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ডেন্টাল ইমপ্লান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিয়াব) এই তারিখ ঘোষণা করা হয়। একই দিন রাজধানী ঢাকার মাস্টার শেফ বিবিকিউ রেস্টুরেন্টে পোস্টার উন্মোচন করা হয়।

ডিয়াব একটি অলাভজনক সংস্থা, যার যাত্রা শুরু হয় ২০১৯ সালে। ডিয়াবের মুল লক্ষ্য এবং উদ্দেশ্যে হল দেশের সাধারণ ডেন্টাল সার্জনদের মাঝে ডেন্টাল ইমপ্লান্ট বিষয়ক জ্ঞান ছড়িয়ে দেয়া। ডিয়াব সার বছর বিভিন্ন সভা, সেমিনার, কোর্স, হ্যান্ডস অন ট্রেনিং, কলেজ প্রোগ্রাম এবং দ্বি-মাসিক সায়েন্টিফিক সেমিনার আয়োজন করে থাকে।

ডিয়াব এখন পর্যন্ত দুইটি আন্তর্জাতিক ও জাতীয় সম্মেলনের আয়োজন করেছে যথাক্রমে ২০২০ ও ২০২২ সালে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

22 February 2024

আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্লান্ট কংগ্রেস ও এক্সপোর রেজিস্ট্রেশন চলছে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV