নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

রাজু সরদারের মেডিকেলে পড়ার খরচ নিয়ে চিন্তা কাটল ভ্যানচালক বাবার

মা-বাবার সঙ্গে রাজু সরদার। যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামেছবি: প্রথম আলো
Share

মেডিকেল কলেজে ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে যশোরের অভয়নগর উপজেলার রাজু সরদারকে আর চিন্তা করতে হবে না। তাঁর মেডিকেলে ভর্তির খরচ দিয়েছে অভয়নগর উপজেলা প্রশাসন। পড়াশোনা করার খরচ বহনের কথা জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

রাজু সরদার উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের নাজমুল সরদারের ছেলে। তিনি এবার নেত্রকোনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিল তাঁর পরিবার। অর্থের অভাবে মেধাবী এই তরুণের স্বপ্নপূরণে দেখা দিয়েছিল অনিশ্চয়তা।

এ নিয়ে গতকাল শনিবার প্রথম আলো অনলাইনে ‘ছেলের মেডিকেলে ভর্তির সুযোগের খবরে চিন্তায় ভ্যানচালক বাবা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর দেশ-বিদেশের অন্তত ৩০ জন ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকে রাজু সরদার ও তাঁর বাবা নাজমুল সরদারের মুঠোফোনে যোগাযোগ করে রাজুকে আর্থিক সহায়তায় তাঁদের ইচ্ছার কথা জানান। গতকাল দুপুরে অভয়নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে মেডিকেলে ভর্তির ২২ হাজার টাকা দেওয়া হয়। রাজু সরদারের বাবার হাতে এই টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ।

এরপর রাতে এপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যানের পক্ষ থেকে যশোরের জ্যেষ্ঠ আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. আল আতিকুর রহমান এবং বিক্রয় ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম রাজু সরদারের বাড়িতে আসেন। তাঁরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাজুর মেডিকেল কলেজে ভর্তি এবং পড়ালেখার দায়িত্ব নেওয়ার কথা জানান।

ছোট থেকে মেধাবী রাজু অষ্টম শ্রেণিতে বৃত্তি পান। ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অভয়নগর উপজেলার মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে পেয়েছেন জিপিএ-৫। ২০২৩ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে জিপিএ-৪ দশমিক ৯২ পেয়ে এইচএসসি পাস করেন তিনি। রাজুর মা কাকলি খাতুন গৃহিণী। দুই ভাই-বোনের মধ্যে রাজু ছোট। বড় বোন খুলনার বয়রা সরকারি মহিলা কলেজে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

18 February 2024

রাজু সরদারের মেডিকেলে পড়ার খরচ নিয়ে চিন্তা কাটল ভ্যানচালক বাবার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV