‘চিকিৎসকদের কর্মবিরতির সঙ্গে বিএমএর সম্পর্ক নেই’

Share

সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক গ্রেফতারের প্রতিবাদে আগামী সোম ও মঙ্গলবার সারাদেশে প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। তবে এর সাথে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী। একইসঙ্গে তিনি জানান, বিএমএ কোনো ‘হঠকারী’ সিদ্ধান্ত নেয় না।

রোববার (১৬ জুলাই) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে ডেঙ্গু বিষয়ক এক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

বিএমএ মহাসচিব বলেন, চিকিৎসকদের কর্মবিরতির ঘোষণায় একটি বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এসব কর্মসূচি বিএমএর নয়। কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে বিএমএর কিছু নিয়মনীতি রয়েছে, তা মেনে করতে হয়। আমাদের পুরো কর্যকরী কমিটি বসে চুলচেরা বিশ্লেষণ করে কর্মসূচি নির্ধারণ করে। বিএমএ কখনো কোনো হঠকারী কর্মসূচি বা সিদ্ধান্ত নেয়নি, ভবিষ্যতেও নেবে না। যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা দায়িত্ব তারা পালন করবে।

বিএমএ কার্যালয়ে বলে সিদ্ধান্ত জানানো প্রসঙ্গে তিনি বলেন, অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি), সোসাইটি অব মেডিসিনসহ অন্যান্য সোসাইটিগুলো আমাদের কার্যালয়ে বৈঠক করে তাদের সিদ্ধান্ত নিয়েছে। যেকোনো চিকিৎসক ও সোসাইটি আমাদের কার্যালয়ে আসতে পারে। তারা সভাপতি, সাধারণ সম্পাদকসহ যে কারো সাথে কথা বলতে পারে। ওইদিন আমাদের সাথে তাদের মতবিনিময় হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে মতবিনিময়ের পর তারা কর্মসূচি ঘোষণা করেছে। তবে স্পষ্টভাবে বলছি- বিএমএ এমন সিদ্ধান্ত নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এটা সোসাইটিগুলোর কর্মসূচি।

এ সময় ওজিএসবির কর্মবিরতির সিদ্ধান্তকে বিএমএ হঠকারী সিদ্ধান্ত মনে করে কি না তা জানতে চাইলে এর কোনো উত্তর দেননি ডা. ইহতেশামুল হক চৌধুরী। একইসঙ্গে সমর্থন করেন কি না সেই প্রশ্নের উত্তরও এড়িয়ে যান তিনি।

এর আগে সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি মাহবুবু রহামান আঁখি ও নবজাতক মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক গ্রেফতারের প্রতিবাদে আগামী সোমবার ও পরদিন মঙ্গলবার সারাদেশে প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখার ঘোষণা দেয় চিকিৎসকরা। বিএমএ ও ওজিএসবি যৌথ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

ওজিএসবির এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টায় সব চিকিৎসক সোসাইটির নেতারা বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে সভা করেছেন। এতে সেন্ট্রাল হাসপাতালের প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

17 July 2023

‘চিকিৎসকদের কর্মবিরতির সঙ্গে বিএমএর সম্পর্ক নেই’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV