নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

চিকিৎসকদের ২ দিন প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধের ঘোষণা

Share
Share

সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি মাহবুবু রহামান আঁখি ও নবজাতক মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক গ্রেফতারের প্রতিবাদে আগামী সোমবার ও পরদিন মঙ্গলবার (১৭ ও ১৮ জুলাই) সারাদেশে প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।

সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে শনিবার (১৫ জুলাই) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) যৌথ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। শনিবার (১৫ জুলাই) ওজিএসবির প্রেসিডেন্ট অধ্যাপক ফারহানা দেওয়ান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক সালমা রউফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, শনিবার দুপুর ১টায় সব সোসাইটির নেতারা এবং বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বিএমএ কার্যালয়ে এক সভায় সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

ওজিএসবির এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টায় সব চিকিৎসক সোসাইটির নেতারা বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে সভা করেছেন। এতে সেন্ট্রাল হাসপাতালের প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে-

১. আগামী ১৬ জুলাই প্রতিটি মেডিকেল কলেজ, জেলা-উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন।
২. ১৭ ও ১৮ জুলাই সরাদেশে সব প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে।
৩. আগামী ১৮ জুলাই আবারও বিএমএর সাথে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এসব কর্মসূচিতে ওজিএসবির ও অন্যান্য সোসাইটির সব সদস্যের স্বতস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন চিকিৎসক নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, বিএমএর মানববন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মবিরতিসহ প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধের ব্যাপারে ওজিএসবিসহ সোসাইটিগুলো সিদ্ধান্ত নিয়েছে। তারা এ কর্মসূচি পালন করবে। এটি বিএমএর কর্মসূচি নয়।

উল্লেখ্য, গত ৯ জুন সেন্ট্রাল হসপিটালে অধ্যাপক ডা. সংযুক্তা সাহার (গাইনি) অধীনে ভর্তি হন মাহাবুবা রহমান আঁখি। কিন্তু সেদিন ডা. সংযুক্তা হসপিটালেই ছিলেন না। পরে তার দুই সহযোগী চিকিৎসক আঁখির প্রসব করানোর চেষ্টা করেন। কিন্তু জটিলতা দেখা দেওয়ায় নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। একইসঙ্গে আঁখির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

১০ জুন বিকেলে সেন্ট্রাল হসপিটালে আঁখির নবজাতক সন্তান মারা যায়। এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যুর একটি মামলা দায়ের করেন। মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর ১৫ জুন রাতে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে হাসপাতাল থেকে গ্রেফতার করে পুলিশ। ১৮ জুন দুপুর ১টা ৪৩ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবা রহমান আঁখিও।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

১৬ জুলাই ২০২৩

চিকিৎসকদের ২ দিন প্রাইভেট চেম্বার-অপারেশন বন্ধের ঘোষণা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV