স্বাস্থ্য সংবাদ

নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যানের শোক

Share
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নাসের শাহরিয়ার জাহেদী ও ইনসেটে সাবেক সংসদ সদস্য ও সফল রাজনৈতিক ব্যক্তিত্ব নূরে আলম সিদ্দিকী। ফাইল ছবি
Share

স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ও ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

বুধবার (২৯ মার্চ) এক শোকবিবৃতিতে তিনি বলেন, ‘সাবেক সংসদ সদস্য ও সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচার (নূরে আলম সিদ্দিকী) জন্য আমাদের দোয়া কবুল করুন এবং তার বিদেহী আত্মাকে জান্নাতে আসীন করে শান্তি প্রদান করুন।

শোকাহত পরিবারের প্রিয় সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আল্লাহ সবাইকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। তাঁর এই মৃত্যুতে বিশেষ করে ঝিনাইদহ এবং সামগ্রিকভাবে বাংলাদেশ একজন সক্রিয় রাজনৈতিক নেতা, চিন্তাবিদ ও পথপ্রদর্শক হারালো। নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে জাতীয় অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা আগামী দশকগুলোতে গভীরভাবে অনুভূত হবে। মুক্তিযুদ্ধের অন্যতম নেতা, শ্রদ্ধেয় চাচা নূরে আলম সিদ্দিকী আগামী প্রজন্মের কাছে নেতৃত্বের প্রতীক হয়ে থাকবেন।

দেশের বাইরে অবস্থান করায় তাঁর জানাজায় অংশ নিতে এবং এই কঠিন মুহূর্তে তার পরিবারের পাশে থাকতে না পারায় আমি খুবই মর্মাহত।

তার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য আমাদের আন্তরিক দোয়া অব্যাহত রয়েছে। ’

প্রসঙ্গত, নূরে আলম সিদ্দিকীকে মুক্তিযুদ্ধের চার খলিফার একজন হিসেবে উল্লেখ করা হয়। মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি।

নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়া ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ঝিনাইদহ-২ আসন থেকে অংশ নিয়েছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২৯ মার্চ ২০২৩

নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যানের শোক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV