নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউ’র চতুর্থ সমাবর্তন ১৩ মার্চ, রেজিস্ট্রশন শুরু

Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চতুর্থ সমাবর্তন আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশগ্রহণেচ্ছুক চিকিৎসকদের রেজিস্ট্রশনের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফি বাবদ পাঁচ হাজার টাকা জমা দিতে বলা হয়েছে। আর রেজিস্ট্রশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১ মার্চ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

গত ১৫ জানুয়ারি আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১২ থেকে ১৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে বিএসএমএমইউ’র চতুর্থ সমাবর্তন। সেটি এখন সংশোধন করে ১৩ মার্চ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন যারা
গত জানুয়ারি ২০১৮ থেকে জুলাই ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় যারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, এমডি, এমএস, এমফিল, এমএম.এড, এমটিএম, এমপিএইচ, ডিপ্লোমা, বিএসসি ইন নার্সিং এবং এমএসসি নার্সিং ডিগ্রি অর্জন করেছেন তারা এ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

রেজিস্ট্রেশন ফি
পূবালী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় ‘BSMMU CONVOCATION SND-0947102001637 শিরোনামের হিসাবে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫ হাজার টাকা জমা দিতে হবে।

রেজিস্ট্রেশন ফরম পূরণ
১. সনদপত্র জমা দিয়ে টোকেন নিয়ে ব্যাংকে টাকা জমা দেয়ার পরের দিন অনলাইনে রেজিস্ট্রেশন ফরম পূরণ করা যাবে।

২. অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য www.bsmmu.edu.bd ওয়েবসাইট থেকে CONVOCATION 2023, বাটনে ক্লিক করে লগইন করে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

22 February 2023

বিএসএমএমইউ’র চতুর্থ সমাবর্তন ১৩ মার্চ, রেজিস্ট্রশন শুরু

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV