নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

দেশে সরকারিভাবে প্রথম জরায়ু ক্যানসার প্রতিরোধে প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র

Share
ঢামেক হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ কাজের উদ্বোধন করেন
Share

বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে অবস্টেট্রিক আইসিইউ ও জরায়ু ক্যানসার প্রতিরোধের জন্য মডেল প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র নির্মিত হতে যাচ্ছে। ঢামেক হাসপাতালে এই প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

ঢামেক হাসপাতালে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মহাপরিচালক বলেন, ‘পর্যায়েক্রমে অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালেও এগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও যোগ করেন, ‘ঢাকা মেডিক্যালের প্রতি জনগণের বিশ্বাস অনেক, তাই এই মেডিক্যালের ভালো কাজগুলোকে অন্যদের কাছে তুলে ধরতে হবে।’

জানানো হয়েছে, হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় গাইনি বিভাগে হবে অবস্টেট্রিক আইসিইউ ও এইচডিইউ। বর্হির্বিভাগে হবে সারভাইক্যাল ক্যানসার ট্রেনিং ও রিসার্চ সেন্টার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী, ঢামেক শিক্ষক সমিতির সভাপতি নাক কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক, গাইনি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাজমা হক, একই বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা রহমান, ঢামেকের সহকারী পরিচালক আশরাফুল আলম, ডেন্টাল ও ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আবু মোহাম্মদ সাহেদসহ হাসপাতালের কর্মকর্তা ও অন্যান্য চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল থেকে ডেন্টাল বিভাগটি মিরপুরে ডেন্টাল মেডিক্যাল কলেজে চলে যাওয়ার পর থেকে ছোট্ট পরিসরে থাকা এ বিভাগটি প্রায় থুবড়ে পড়ে। বর্তমানে এ বিভাটিকে নতুন করে আধুনিকভাবে সাজানো হয়েছে। এখন থেকে ডেন্টাল বিভাগের রোগীরা চিকিৎসা নিতে পারবেন বলে মনে করেন, হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক। হাসপাতালের সেবার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় লোকবল এবং পুরনো ভবনের সংস্কারের জন্য বাড়তি বরাদ্দের কথাও বলেন তিনি।

ঢাকা মেডিক্যালের সহকারি পরিচালক ডাক্তার মো. আশরাফুল আলম বলেন, ‘এসডিজি লক্ষ্য অর্জনে মাতৃমৃত্যু কমানোর উদ্দেশ্যে অবস্টেট্রিক আইসিইউ এর অপরিহার্যতা অনুধাবন করে ঢাকা মেডিক্যালের গাইনি বিভাগে আইসিইউ এবং এইচডিইউ নির্মাণ হলে প্রসবজনিত জটিলতা থেকে অনেক প্রসূতি মাকে সঠিক স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে এবং মাতৃমৃত্যু নিশ্চিত ভাবেই কমে আসবে। ঢাকা মেডিক্যাল দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবার ভরসার জায়গা। বর্তমান স্বাস্থ্যবান্ধব সরকারের এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। একইসঙ্গে জরায়ু ক্যানসার প্রতিরোধের জন্য ঢাকা মেডিক্যালে একটি আধুনিক প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র স্থাপনের ফলে দেশব্যাপী জরায়ু ক্যানসার চিকিৎসা সহজ হবে।’

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...