বই মেলায় পুষ্টিবিদ কাজী হামিদা বানুর ‘দেহ সুস্বাস্থ্যে পুষ্টি’

দেহ সুস্বাস্থ্যে পুষ্টি বইয়ের প্রচ্ছদ
Share

মানবদেহের অস্তিত্ব খাদ্যের উপর নির্ভরশীল। তবে সুস্থ সুন্দর জীবনের জন্য প্রয়োজন সঠিক পুষ্টি ও সুষম খাবার। সুষম খাবার বলতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস ও পানিকে বুঝানো হয়।

দেহের ওজন কমাতে বা স্বাস্থ্য-সুরক্ষায় অনেকেই অনেক ধরনের ডায়েট শুরু করেন। অনেকেই মনে করেন ভিটামিন দেহে শক্তি যোগায়। কিন্তু, ভিটামিনের অংশগ্রহণ প্রয়োজন হয় কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট খাবারের বিপাক প্রক্রিয়ার সময়। অর্থাৎ, ভিটামিন থেকে দেহে সরাসরি কোনো শক্তি উৎপন্ন হয় না।

আবার কার্বোহাইড্রেট খাবার যেমন- ভাত, রুটি, আলু ইত্যাদি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত গ্রহণ যেমন ক্ষতির কারণ তেমনই অবজ্ঞা করাও বোকামি। পর্যাপ্ত পানি পান করাও জরুরি। উদ্ভিজ প্রোটিন ও প্রাণিজ প্রোটিন প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে পরিমিত পরিমাণে। সারাদিনে দুই রকমের ফল খেতে হবে। তবে, আর্থসামাজিক অবস্থা ও বসবাসের স্থান (গ্রাম বা শহরে) বিধিসম্মত খাদ্য গ্রহণে ব্যাপক পার্থক্য দৃশ্যমান।

অপরদিকে জীবনধারণের জন্য যে খাদ্যাভ্যাস প্রয়োজন তা অস্বাস্থ্যকর হচ্ছে কি না সে বিষয়গুলো জানতে হবে। ঋতুভিত্তিক খাদ্যপ্রাপ্যতা, খাদ্যের মূল্যবৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, খাদ্য নিরাপদতা নির্বিশেষে সঠিক পুষ্টি নিশ্চিত করা প্রয়োজন। সঠিক খাবার গ্রহণের মাধ্যমে যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব। মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতিজনিত সমস্যা, পানি শূন্যতা, অতিরিক্ত ওজন, মারাত্মক অপুষ্টি ইত্যাদি বিষয় সর্ম্পকে সবার সচেতন হওয়ার সময় এসেছে।

তাছাড়াও ডায়াবেটিস, হাইপারটেশন, কিডনী রোগ, লিভার ডিজিস, ক্যান্সার এমনকি মানসিক অসুস্থতাতেও প্রয়োজন সঠিক পথ্য। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে অল্প অসুস্থতায় মানুষ খুব সহজে দুর্বল হয়ে পড়ে।

পুষ্টিবিদ কাজী হামিদা বানু বর্ষার লেখা বইটি অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এ প্রকাশিত হয়েছে শোভা প্রকাশ থেকে। মূল্য- ৪০০ টাকা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

05 February 2023

বই মেলায় পুষ্টিবিদ কাজী হামিদা বানুর ‘দেহ সুস্বাস্থ্যে পুষ্টি’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV