স্বাস্থ্য সংবাদ

ডা. অপূর্ব চৌধুরী’র স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক নতুন বই

Share
ডা. অপূর্ব চৌধুরী'র স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক বই
Share

নিজের শরীর সম্পর্কে জানতে কার না আগ্রহ আছে! মানব শরীরের জটিল কাজগুলো কেমন করে হয়, শরীরবিদ্যার রহস্যময় এই আকর্ষণীয় জগৎটি সবসময়ই মানুষের কাছে ছিল চিত্তাকর্ষক । হৃদয়ের স্পন্দন থেকে শুরু করে মস্তিষ্কের নিউরন পর্যন্ত ঘটে যাওয়া অসংখ্য বিষয় কেন ঘটে, কীভাবে ঘটে, কিংবা কী ঘটে, ডা. অপূর্ব চৌধুরী’র “শরীরের যত কেন” বইটি মানবদেহের এমনসব দৈনন্দিন জটিলতাগুলোকে গভীরভাবে বর্ণনা করে তার পেছনের রহস্যগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন ।

বইটি আমাদেরকে বুঝতে সাহায্য করে কীভাবে আমরা আমাদের শরীর ভালো রাখতে পারি, অসুস্থতা প্রতিরোধ করতে পারি । শরীরের বিভিন্ন অঙ্গ এবং সিস্টেমগুলো কিভাবে কাজ করে, তা বোঝার মাধ্যমে, আমাদের খাদ্য, ব্যায়াম এবং সামগ্রিক জীবন-যাত্রা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারি।

বইটি আমাদেরকে দৈনন্দিন জীবনের বিভিন্ন অসুস্থতা এবং সমস্যার লক্ষণগুলোকে চিনতে এবং তার সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে তোলে । যখন আমরা বুঝতে পারি যে – আমাদের শরীর কীভাবে কাজ করে এবং কোন একটি সমস্যা হলে এটি কেন হয়, তখন আমরা অসুস্থতা কিংবা সমস্যার লক্ষণগুলো শনাক্ত করতে এবং উপযুক্ত চিকিৎসায় যত্ন নেওয়ার সাথে নিজেদের শরীরকে সেভাবে প্রস্তুত করতে সক্ষম হই ।

ডা. চৌধুরী’র লেখা এবং প্রকাশের শৈলী সাবলীল । বিজ্ঞান এবং শরীর বিজ্ঞানকে সরল ভাষায় প্রকাশ করলে দৈনন্দিন জীবনকে আরও সহজ ভাবে বুঝতে সাহায্য করে । “শরীরের যত কেন” বইটি তেমন করে পাঠকদেরকে গাইড দিয়ে শরীরের আভ্যন্তরীণ প্রক্রিয়াটিকে সহজভাবে সামনে এনে আলোচনা করার চেষ্টা করেছেন । তথ্যপূর্ণ, সুন্দর গদ্য এবং আকর্ষণীয় ভাবে বিজ্ঞানকেও গল্প বলার ঢংয়ে লেখক দেহতত্ত্বের বিষয়কেও জীবন্ত করে তুলে এনেছেন ।

সহজে বোধগম্য ভাষা, জটিলতা পরিহার করে নিটোল গদ্যের মাধ্যমে লেখক পাঠকদেরকে এমনভাবে শরীরের বিভিন্ন ক্রিয়া-কলাপ সম্পর্কে গাইড এবং ব্যাখ্যা দিয়েছেন, যাতে করে স্নায়ুতন্ত্রের জটিলতা থেকে এন্ডোক্রাইন সিস্টেমের জটিলতাগুলোর সাথে সম্পর্কিত নিজের দেহকেও বুঝতে আগ্রহী হয়ে ওঠে ।

বইটিতে আছে সেসব বিষয়ের উপর সর্বশেষ গবেষণার তথ্য, আবিষ্কার, পরীক্ষা, এমনকি সেই বিষয়ে পাঠকদের করণীয় । আপনি একজন পেশাজীবী চিকিৎসক কিংবা একজন মেডিকেল ছাত্র অথবা শরীর ও বিজ্ঞান সম্পর্কে জানতে আগ্রহী সাধারণ যে কেউ হন না কেন, শরীরের এই আশ্চর্যজনক যন্ত্র সম্পর্কে জানতে বইটি আপনার জানাকে সমৃদ্ধ করার সাথে সাথে মানবদেহের ক্ষমতা সম্পর্কেও বিস্মিত করে দেবে ।

চিকিৎসক ও প্রাবন্ধিক ডা. অপূর্ব চৌধুরী’র দশম বই –

শরীরের যত কেন
প্রকাশনী : ভাষাচিত্র প্রকাশনী
প্রচ্ছদ : সারাজাত সৌম
মলাট মূল্য : ৩৭৫ টাকা
অমর একুশে গ্রন্থমেলা ২০২৩

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...