প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

‘ডেঙ্গু প্রতিরোধে আসছে নীতিমালা’

Share

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনের মাধ্যমে শিগগিরই সমন্বিত নীতিমালা (ইন্টিগ্রেটেড ভেক্টর পলিসি) করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু এখন সারাদেশের সমস্যা। কিন্তু গ্রামাঞ্চলে মশা নিধন কার্যক্রম ততটা জোরালো নয়। এ বিষয়ে ডিসিদের প্রতি কোনো নির্দেশনা ছিল কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ডেঙ্গু শুধু বাংলাদেশের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর মশাবাহিত রোগে ৭ লাখ মানুষ মারা যায়।’

ডেঙ্গু প্রতিরোধে সরকার এবার কাঙ্ক্ষিত পর্যায়ে সফলতা অর্জন করতে পারেনি স্বীকার করে তিনি বলেন, ‘কিন্তু আমরা যদি সিঙ্গাপুর, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড ও ভারতের দিকে তাকাই, তখন দেখা যাবে আমরা ভালো করেছি। আমরা এটা নিয়ে এখনও কাজ করছি।’

‘আগে এটা (ডেঙ্গু) শুধু ঢাকায়ই ছিল, এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম নেওয়ার জন্য সমন্বিত ভেক্টর ম্যানেজমেন্ট নীতিমালার খসড়া করেছি। এটা আমরা তাদের (ডিসিদের) দেবো। গবেষণার মাধ্যমে ভেক্টরকে কীভাবে ম্যানেজ করা সম্ভব, বিদেশ থেকে সেই তথ্য-উপাত্ত সংগ্রহ করছি,’ যোগ করেন মন্ত্রী।

ডিসিদের সঙ্গে আলোচনার বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উত্তরোত্তর জাতীয় লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য অবদান রাখতে আমরা কাজ করছি। যেখানে সমন্বয় করা দরকার জেলা প্রশাসকদের সেখানে প্রশাসন এবং জনপ্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান উভয়ের একসঙ্গে কাজ করতে হবে। সেই নির্দেশনা পরিষ্কারভাবে দেওয়া আছে।’

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

26 January 2023

‘ডেঙ্গু প্রতিরোধে আসছে নীতিমালা’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV