রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘বিশিষ্ট সমাজকর্মী’ হিসেবে মনোনীত

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী
Share

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বিশিষ্ট সমাজকর্মী হিসেবে মনোনীত হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. দেলোয়ার হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯ এর ৭ (১) (ণ) ধারা অনুযায়ী বিশিষ্ট সমাজকর্মী এর আওতায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডে ঝিনাইদহ জেলার বিশিষ্ট সমাজকর্মী হিসেবে মো. নাসের শাহরিয়ার জাহেদীকে মনোনয়ন করা হয়েছে।

উপ-ধারা (১) এর দফা (ণ) ও (ত) এর অধীন মনোনীত সদস্যগণ তাদের মনোনয়নের তারিখ হতে পরবর্তী তিন বছর স্বীয় পদে বহাল থাকবেন।

ঝিনাইদহ জেলায় দানবীরখ্যাত দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা মো. নাসের শাহরিয়ার জাহেদী একজন আলোকিত মানুষ। তিনি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তিনি যশোরে অবস্থিত দেশের প্রথম বেসরকারি উদ্যোগে গঠিত ফুটবল একাডেমি ‘শামস-উল-হুদা ফুটবল একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি।

তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডেরও একজন সদস্য এবং ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের একাধিকবারের নির্বাচিত সভাপতি। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য।
উল্লেখ্য, জাহেদী ফাউন্ডেশন ঝিনাইদহ, যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ স্কুল কলেজ, মাদ্রাসা, হাসপাতাল এবং উন্নয়নমূলক কাজ পরিচালনার পাশাপাশি দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। এছাড়া গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, এতিম খানার শিশুদের সহায়তা, ঝিনাইদহ শহরে অসংখ্য গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার খরচ বহনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে জাহেদী ফাউন্ডেশন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

24 January 2023

রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘বিশিষ্ট সমাজকর্মী’ হিসেবে মনোনীত

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV