স্বাস্থ্য সংবাদ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি অধ্যাপক টিটু মিয়া

অধ্যাপক টিটু মিয়া
Share

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিয়া। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

অধ্যাপক ডা. টিটো মিয়া এর আগে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯-২০২৩ মেয়াদে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) নির্বাচিত কাউন্সিলর। এছাড়া ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও সহসভাপতি ছিলেন। পাশাপাশি ২০১৫-২০১৭ সালে মেডিসিন সোসাইটির সাবেক মহাসচিব (স্বাচিপ-মনোনীত) ছিলেন।

অধ্যাপক ডা. টিটো মিয়া ১৯৯০ সালে ফাইনাল পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করেন। ২০০২ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এই আজীবন সদস্য ময়মনসিংহ স্বাচিপ মনোনীত মির্জা-পাঠান পরিষদ থেকে বিএমএর নির্বাচনে অংশগ্রহণ করে সর্বাধিক ভোটে নির্বাচিত হন।

এছাড়া ডা. মো. শফিকুল আলম চৌধুরী একই মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

31 December 2022

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি অধ্যাপক টিটু মিয়া

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV