নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ডায়াবেটিস রোগীদের খরচ কমাবে ‘হিউমালগ’ ইনসুলিন

Share
Share

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা। সাধারণত আমাদের দেশের মানুষের গড় আয়ুষ্কাল ৭৩ বছর হলে ডায়াবেটিস রোগীর আয়ুষ্কাল ৬৩ বছর। শুধু ডায়াবেটিস থাকার কারণেই জীবন থেকে তাঁদের ১০ বছর ‘নেই’ হয়ে যায়। এই ১০ বছর তাঁরা পরিবার, সমাজ ও দেশকে দিতে পারতেন।

ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য ইনসুলিন একটি বহুল ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি। এই ইনসুলিনটি ডায়াবেটিস রোগীদের নিয়মিত করতে হয়। ফলে এর খরচ নিয়ে রোগীদের নাভিশ্বাস দীর্ঘদিনের। এই অবস্থায় আমেরিকার বিখ্যাত ইলাই লিলি অ্যান্ড কোম্পানির হিউমালগ ২০০ কুইকপেন নামক একটি ইনসুলিন বাজারে এনেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ইনসুলিনটি ডায়াবেটিস রোগীদের মাসিক খরচ অনেকটাই কমিয়ে দেবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল শেরাটনে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বলা হয়, হিউমালগ ২০০ কুইকপেন (ইনসুলিন লিসপ্রো ২০০ ইউনিট/মিলি) টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিক রোগীদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে দ্রুত কার্যকরী। ইনসুলিনটি আমেরিকার ফুড ও ড্রাগ এডমিনিস্ট্রেশন কর্তৃক অনুমোদিত।

বক্তারা জানান, এই ইনসুলিনটি কুইকপেন ডিভাইসে পাওয়া যাবে যাতে প্রচলিত বোলাস ইনসুলিনের চেয়ে দ্বিগুণ পরিমাণ (৬০০ ইউনিট) ইনসুলিন রয়েছে। ফলে একজন রোগীর মাসে কম সংখ্যক পেনের প্রয়োজন হবে। এতে করে রোগীদের মাসিক খরচও কমে আসবে। এই ইনসুলিন পেনটির ব্যবহার ও প্রয়োগ পদ্ধতি খুবই সহজ। যে সব রোগীরা খাবার গ্রহণকালীন সময় ব্যবহারের জন্য একটি সহজ ও আরামদায়ক ইনসুলিন চিকিৎসা ব্যবস্থা খুঁজছেন তাদের জন্য হিউমাল ২০০ কুইকপেন হবে কার্যকর সমাধান।

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের হেড অব মার্কেটিং সেলিম পারভেজ বলেন, বাজারে একেকটা ইনসুলিনের একেক রকম দাম। তবে হিউমালগ নামক যেই ইনসুলিনটা আমরা বাজারে নিয়ে এসেছি, এই গ্রুপের বাজারে অন্য যতোসব ইনসুলিন আছে, তাদের চেয়ে ১৫ শতাংশ কম দামে আমরা বাজারে বিক্রি করছি। যাদের জন্য উচ্চমাত্রার ইনসুলিন লাগে, আমি বলবো যে আমাদের ইনসুলিনটি তাদের জন্য খুবই উপযোগী হবে। কারণ দামটা অনেক কম।

তিনি বলেন, যেহেতু ডায়াবেটিস দীর্ঘমেয়াদি রোগ, সেহেতু রোগীরা যেন সাশ্রয়ে দীর্ঘদিন এটি ব্যবহার করতে পারে, সে লক্ষ্যেই আমরা খরচের বিষয়টি বিশেষভাবে নজর দিয়েছি।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন নিয়মিত ব্যবহার্য একটি জিনিস। হিউমালগ নামক ইনসুলিনটির দাম তুলনামূলক কম হওয়ায় রোগীদের জন্য খুবই সুবিধাজনক হবে। কারণ দেশে যে হারে চিকিৎসা ব্যয় বাড়ছে, এটি রীতিমতো উদ্বেগজনক।

তিনি বলেন, হেলথকেয়ারের এই ইনসুলিনটি ব্যবহারে সিরিঞ্জও কম লাগবে, এতে করে সবমিলিয়ে ১০ থেকে ১৫ শতাংশ খরচ কমে আসবে। এটা দেশের জন্য একটি মাইলস্টোন। এটা বাংলাদেশে অনেক পরে এসেছে, আরও আগেই আসা উচিত ছিল।

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের ডিএমডি ও সিইও হালিমুজ্জামান বলেন, হিউমালগ ২০০ টাইপ-১ এবং টাইপ-২ ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহৃত একটি উচ্চ ঘনত্বের দ্রুত কার্যকরী এনালগ ইনসুলিন। এই ইনসুলিনটি খাবার গ্রহণকালীন সময়ে ব্যবহারের জন্য। এটি কুইকপেন ডিভাইসে পাওয়া যাবে যাতে রয়েছে মোট ৬০০ ইউনিট (২০০ ইউনিট/মিলি) নতুন উচ্চ ঘনত্বের বোলাস ইনসুলিন লিসপ্রো। এটি নেওয়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিসের অন্যান্য চিকিৎসা ব্যবস্থা যেমন-খাবার নিয়ন্ত্রণ, ব্যায়াম ও মেটফরমিন জাতীয় ওষুধ সেবন ইত্যাদি অনুসরণ করতে হবে।

তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক ডায়াবেটিক রোগীর ক্ষেত্রেই রক্তের সুগার নিয়ন্ত্রণের জন্য ইনসুলিনের মাত্রা বাড়ানোর প্রয়োজন হয়। সাধারণত অতিরিক্ত স্থূলতা বা ওজন, শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়া এবং বেশিমাত্রার ইনসুলিন ব্যবহারকারী রোগীদের জন্য হিউমালগ ২০০ কুইকপেন একটি কার্যকরী সমাধান।

অন্যান্য বক্তারা বলেন, আন্তর্জাতিক ডায়াবেটিস সংস্থার তথ্যমতে, বাংলাদেশের প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং তাদের সবার চিকিৎসার ধরনও আলাদা। ডায়াবেটিস একটি ক্রমবর্ধমান ও দীর্ঘস্থায়ী রোগ। এতে বাংলাদেশের অনেক ডায়াবেটিক রোগীই তাদের রক্তের সুগারের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছেন না।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

১১ নভেম্বর ২০২২

ডায়াবেটিস রোগীদের খরচ কমাবে ‘হিউমালগ’ ইনসুলিন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV