স্বাস্থ্য সংবাদ

ক্যান্সার চিকিৎসায় ইন্স্যুরেন্স প্ল্যান আনলো গার্ডিয়ান লাইফ

Share

ক্যান্সার চিকিৎসার জন্য দেশে প্রথমবারের মতো ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যানের উদ্বোধন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। “গার্ডিয়ান ক্যান্সার কেয়ার” বাংলাদেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানির উদ্যোগে আরো একটি উদ্ভাবনী পরিষেবা, যা ক্যান্সারের মতো অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ে গ্রাহকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।

আজ সোমবার (১8 নভেম্বর) গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ক্যান্সার চিকিৎসার জন্য দেশের প্রথম ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যান উদ্বোধন করেছে।

গার্ডিয়ান লাইফের সিইও, শেখ রকিবুল করিম, এফসিএ, জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে “গার্ডিয়ান ক্যান্সার কেয়ার” নামক এই উদ্ভাবনী পরিষেবাটি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান, এবং বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের (ব্যানক্যাট) প্রতিষ্ঠাতা নাজমুস আহমেদ আলবাব ও সাধারণ সম্পাদক মাহজাবিন ফেরদৌস।

এই মুহূর্তে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার জন্য কোনো সাশ্রয়ী সমাধান নেই। জাতীয় ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, একজন ক্যান্সার রোগীর চিকিৎসায় বছরে প্রায় ৬৩৯,০০০ টাকা ব্যয় হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে এই গুরুব্যধিতে আক্রান্ত স্বজনের ডাক্তারি পরামর্শ, সার্জারি, থেরাপি এবং ওষুধপত্রের খরচ বহন করতে হলে বেশিরভাগ পরিবার গুরুতর অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে।

তাই বিশ্বব্যাপী যেহেতু ক্যান্সারের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, গার্ডিয়ান ক্যান্সার কেয়ার এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ে গ্রাহক এবং তার পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে একটি সময়োপযোগী উদ্যোগ।

গার্ডিয়ান ক্যান্সার কেয়ার অত্যন্ত সাশ্রয়ী বার্ষিক প্রিমিয়ামে (১৫০ টাকা থেকে শুরু) গার্ডিয়ান লাইফের ডিজিটাল প্ল্যাটফর্ম – ইজিলাইফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে। ইন্স্যুরেন্স প্ল্যানটির শর্তানুযায়ী, পলিসি গ্রাহক যদি ভবিষ্যতে ক্যান্সার এ আক্রান্ত হন, তবে তাকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বীমা অংক প্রদান করা হবে। এছাড়াও পলিসি গ্রাহকের যদি আর্লি-স্টেজ ক্যান্সার শনাক্ত হয়, ষে ক্ষেত্রে তার পরবর্তী ৩ বছরের বীমা প্রিমিয়াম মওকুফ করা হবে।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম বলেন, গার্ডিয়ান লাইফ সর্বদা বাংলাদেশে বিশ্বমানের জীবন ও স্বাস্থ্য বীমা পরিষেবা প্রবর্তন করার চেষ্টা করে এসেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রাহকদের জন্য উদ্ভাবনী এবং সাশ্রয়ী মূল্যের ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য। আমাদের সাশ্রয়ী ডিজিটাল ক্যান্সার কেয়ার প্ল্যান আমাদের এই যাত্রায় আরেকটি মাইলফলক যোগ করল।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

14 November 2022

ক্যান্সার চিকিৎসায় ইন্স্যুরেন্স প্ল্যান আনলো গার্ডিয়ান লাইফ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV