ঢাকায় ৫৪টি কমিউনিটি ক্লিনিক তৈরি হবে: আতিক

Share

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের আশপাশে ৫৪টি কমিউনিটি ক্লিনিক তৈরি করা হবে। আর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতাল হবে জেনারেল হাসপাতাল।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে চলমান ডেঙ্গু পরিস্থিতিতে ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রদানে হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

আতিকুল বলেন, ছোটখাটো সমস্যার সমাধান ক্লিনিকগুলোতেই হবে। জরুরি হলে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হবে। আমরা এভাবেই একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পেশ করেছি। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।

এডিস মশা দিন দিন বেড়ে যাওয়ার প্রসঙ্গে মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ও সিত্রাংয়ের ফলে এডিস মশা বেড়ে গেছে। এখন সারা বছরব্যাপী এ সমস্যা দেখা যাচ্ছে। আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছি। এমনকি জনসচেতনতা তৈরিতে মতবিনিময় সভাও অব্যাহত রাখছি।

পরিদর্শনের সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেলে শফিকুর রহমানসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

03 November 2022

ঢাকায় ৫৪টি কমিউনিটি ক্লিনিক তৈরি হবে: আতিক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV