প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

২২ কোটি টাকার ইনজেকশন বিনামূল্যে পেল বাংলাদেশের শিশু রায়হান

Share
Share

দুরারোগ্য ও বিরল এক ধরণের স্নায়ুরোগ স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি (এসএমএ)। এটি দেহের ঐচ্ছিক পেশীকে প্রভাবিত করে, যা মেরুদন্ডের স্নায়ুদ্বারা নিয়ন্ত্রিত হয়। নার্ভের কোষ ক্ষতিগ্রস্ত হলে যুক্ত পেশীগুলোতেও দূর্বলতা ও সংকোচন দেখা যায়। জিন দ্বারা প্রভাবিত এই রোগটি শিশুদের মধ্যে বেশি দেখা দেয়।

দুরারোগ্য স্নায়ুরোগ স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফিতে (এসএমএ) আক্রান্ত হয়েছে মানিকগঞ্জের ২২ মাসের শিশু রায়হান। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস এন্ড হাসপাতালে (নিনস্) বর্তমানে সে চিকিৎসাধীন। আশার কথা যে, তার চিকিৎসায় দেশে প্রথম বারের মতো দেয়া হলো ব্যয়বহুল জিন থেরাপির ইনজেকশন। এই রোগের এক ডোজ ওষুধের দাম ২২ কোটি টাকা। কিন্তু রায়হানের পরিবারকে কিনতে হয়নি; বিনামূল্যেই পেয়েছে এই ইনজেকশন।

জানা গেছে, হাসপাতালের চিকিৎসকদের আন্তরিক চেষ্টা ও ভাগ্যের জোরে বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিসের একটি বৈশ্বিক সিএসআর ক্যাম্পেইনের লটারিতে অংশ নিয়ে ২২ কোটি টাকার এই ওষুধটি বিনামূল্যে পেল শিশুটি। বিশ্বের দরিদ্র দেশগুলোতে সীমিতসংখ্যক এই ওষুধ পাঠানোর জন্য লটারি পদ্ধতি বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। সেই লটারিতে বাংলাদেশের অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নিউরো সায়েন্সেস ইনস্টিটিউটের শিশু নিউরোলজি বিভাগ অংশগ্রহণ করে লটারি জিতে নেয়। জিন থেরাপির পর রায়হান সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বলে প্রত্যাশা করছেন চিকিৎসকগণ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ জানান, ‌‌বাংলাদেশে প্রথমবারের মতো এসএমএ রোগের চিকিৎসায় ব্যবহৃত হলো এই জিন থেরাপি। মঙ্গলবার সেই ইনজেকশনটি রায়হানের শরীরে পুশও করা হয়েছে। অনুষ্ঠানে ন্যাশনাল নিউরো সায়েন্সেস হাসপাতালের যুগ্ম-পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম সহ অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

চিকিৎসকগণ জানান, স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি একটি বিরল ও জটিল স্নায়ুতন্ত্রের জন্মগত রোগ, যা জেনেটিক কারণে হয়ে থাকে। এ রোগে আক্রান্ত হলে সাধারণত শিশুর ঘাড় শক্ত হয় না, শিশুটি বসতে পারে না। তবে কথা বলতে পারে, যোগাযোগ করতে পারে-কারণ বুদ্ধি স্বাভাবিক থাকে। তবে শরীরের নড়াচড়া কম থাকে, ঘন ঘন শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্টের কারণে শ্বাসের জন্য যে মাংসপেশি, তা দুর্বল হয়ে যায় এবং এক পর্যায়ে রোগী মারা যায়।

জানা গেছে, বিরল হলেও প্রতিবছর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের আউটডোরে এসএমএ আক্রান্ত অন্তত ৩০ জন রোগী আসে। এর বাইরে শিশু হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলেও এ রোগে আক্রান্ত শিশুরা সেবা নেয়।

ওই হাসপাতালের শিশু নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমুল হক লিমন রোগীর সঙ্গে সেলফি তুলে ফেসবুকে লেখেন, ‌’সৌভাগ্যবান কারো সাথে এভাবে সেলফি তোলার আনন্দই আলাদা। সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে রায়ান নামের ছেলেটি লটারির মাধ্যমে এই ২২ কোটি টাকা দামের একটি মাত্র সিঙ্গেল ডোজ ওষুধ জিতে নিয়েছে। NINS সব সময়ই নতুন নতুন ইতিহাস তৈরি করে, এবারও তাই করলো। ‘

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২৫ অক্টোবর ২০২২

২২ কোটি টাকার ইনজেকশন বিনামূল্যে পেল বাংলাদেশের শিশু রায়হান

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV