স্বাস্থ্য সংবাদ

নেত্রকোনায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদ সমাবেশ

Share
ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশনের সমাবেশ। ছবি: নেত্রকোনা প্রতিনিধি
Share

নেত্রকোনায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশনের (ফারিয়া) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের পুরাতন কালেক্টর চত্বরে সামনের সড়কে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, উপদেষ্টা সাংবাদিক ভজন দাস, উপদেষ্টা ও রিপ্রেজেনটেটিভ জিয়াউল হক মামুন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি গাজী মোসাদ্দেক হোসেন ইয়াকুব, জেলা ম্যানেজার ফোরামের সভাপতি শেখ মুজাহিদুল ইসলাম লেলিন, ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) সাধারণ সম্পাদক পলাশ সাহা, সিনিয়র সহ-সভাপতি কাউসারুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম ভূঞা, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, জেলা ম্যানেজার ফোরামের সহ-সভাপতি রইছ উদ্দীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিকে কথায় কথায় ছাটাই বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন ভাতা টি.এ/ডি.এ বৃদ্ধি, অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা এবং চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।

বক্তারা আরো বলেন, রাষ্ট্রীয় সকল দিবস আমরা উদযাপন করতে পারি না, কারণ ঔষধ কোম্পানির ব্যাগ হাতে নিয়ে মার্কেটিংয়ে যেতে হয়। স্ত্রী সন্তানকে সময় দিতে পারি না। এরচেয়ে অমানবিক কাজ মনে হয় আর কোনো কোম্পানি এমনকি কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নেই।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড্যাব মহাসচিবের

চিকিৎসা খাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে চিকিৎসকদের সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব...

স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

Related Articles

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...

১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় হামের বিশেষ টিকাদান

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে...