নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

হাসপাতালে অসাধু চক্রের দৌরাত্ম্য, প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র রায় দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন
Share

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসাধু চক্রের দৌরাত্ম্য, অনিয়ম, অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা। আজ সোমবার বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে সর্বস্তরের চিকিৎসক সমাজের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র রায় দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন কলেজের সাবেক অধ্যক্ষ নূরুন্নবী লাইজু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, চিকিৎসক জামাল উদ্দিন, সৈয়দ মামুনুর রহমান, মঞ্জুরুল করিম প্রমুখ। কর্মসূচিতে মেডিকেল কলেজের চিকিৎসক ছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চিকিৎসক নেতারা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, হাসপাতালের এক শ্রেণির কর্মচারীদের সিন্ডিকেটের কারণে চিকিৎসকেরা আজ জিম্মি হয়ে পড়েছেন। সিন্ডিকেটের কারণে চিকিৎসকেরা হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। কর্মচারীদের দাপটে কাজ করার পরিবেশ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে শেষ পর্যন্ত চিকিৎসকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

অবিলম্বে এই চক্রকে চিহ্নিত করার দাবি জানিয়ে চিকিৎসকেরা বলেন, এই হাসপাতালে যেখানে চিকিৎসকদের চাঁদা দিতে বাধ্য করা হয়, সেখানে সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের কী অবস্থা হয়, তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট এ বি এম রাশেদুল আমীর তাঁর অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে বকশিশ সিন্ডিকেটের কবলে পড়ে হয়রানির শিকার হন। এ নিয়ে হাসপাতালের পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দেন ওই চিকিৎসক। অভিযোগে রাশেদুল আমীর উল্লেখ করেন, ১৭ সেপ্টেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁর মাকে স্বজনেরা হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান। জরুরি বিভাগে ভর্তির জন্য তাঁদের কাছে ২৫০ টাকা দাবি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের মা পরিচয় জানতে পেরে তাঁরা ভর্তি বাবদ ৫০ টাকা নেন। যদিও হাসপাতালে নির্ধারিত ভর্তি ফি ২৫ টাকা এবং সরকারি কর্মকর্তার মা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার স্ত্রী হিসেবে ভর্তি ফি না নেওয়ার কথা।

অভিযোগে ওই চিকিৎসক বলেন, ভর্তি-পরবর্তী কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) মাকে নেওয়া হলে সেখানে কর্মরত দুজন জোর করে তাঁর (চিকিৎসক) ব্যক্তিগত সহকারীর কাছ থেকে ২০০ টাকা নেন। এ সময় চিকিৎসকের নাম-পরিচয় ও রোগী সম্পর্কে জানানো হলে তাঁরা বলেন, ‘স্যারের মা হোক আর যে-ই হোক, টাকা দিতে হবে।’

এ ঘটনার পর হাসপাতালের দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা হলেন—মাসুদ হোসেন ও ঝর্ণা বেগম। তাঁরা দুজনই চুক্তিভিত্তিক কর্মচারী।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

26 September 2022

হাসপাতালে অসাধু চক্রের দৌরাত্ম্য, প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV