স্বাস্থ্য সংবাদ

দৈনন্দিন জীবনে সুস্থ থাকার উপায় ‘রোগ ও আরোগ্য’

Share
Share

শরীর ভালো থাকা মানে মন ভালো থাকা। মন ভালো মানে শরীরটাও ভালো রাখা। শরীর-মনের যৌথ ভালো থাকায় গড়ে ওঠে সামাজিক ভালো থাকা। রোগ না থাকাই কেবল শরীর ভালো থাকা নয়। সাথে থাকতে হয় মানসিক প্রশান্তি, ব্যালেন্সড স্পিরিট। এ কারণে শরীরকে জানা মানেই নিজেকেই জানা। নিজেকে যত জানা, ততই নিজের উপর নিয়ন্ত্রণ চলে আসা। বলা হয় – ভালো থাকার প্রথম উপায় শরীরকে ভালো রাখা।

আর এই ভালো থাকতে হলে জানা চাই শরীর সম্পর্কে স্বচ্ছ ধারনা। চিকিৎসা বিজ্ঞানের বেশিরভাগ টার্মিনোলজি যখন স্পেশাল অর্থের ভারে ভারী হয়ে গেছে, তখন ডা. অপূর্ব চৌধুরী সহজ সরল ভাষায় রোগ ও আরোগ্যের শিরোনামে মাথা থেকে পা পর্যন্ত এগারোটি অধ্যায়ে চব্বিশটি প্রবন্ধে হাজির করেছেন শরীর সম্পর্কিত দৈনন্দিন সমস্যা এবং সমাধান। যেমন : আমরা প্রতিদিন গান শুনি, আমাদের ভালো লাগে, কিন্তু একবারও কি ভেবে দেখি – কেন আমাদের গান শুনতে ভালো লাগে! মস্তিষ্কের কোথায় কি ঘটে, কেমন করে ঘটে! চুল পাকে কেন, মুখে কেন গন্ধ হয়, দাঁতের ফাঁক কেন হয়, ঘাড় ব্যথা থেকে পা ফুলে যাওয়া, খাবার কেন গরম করে খাবেন থেকে পেট ভালো থাকলে মাথা কেন ভালো থাকে, এমন সব মজার মজার বিষয়। সাথে আছে ব্রোকেন হার্ট সিনড্রোম থেকে ব্লাড প্রেশার, হেপাটাইটিস সচেতনতা থেকে ঘুমের ওষুধের ভালো মন্দ নিয়ে আলোচনা, যা আমাদের শরীর এবং স্বাস্থ্য সম্পর্কে স্বচ্ছ ধারনা তৈরি করে।

রোগ হচ্ছে সমস্যা, আরোগ্য তার সমাধান। দুটোর মাঝে কি হয় শরীরে, কেমন করে হয় সমস্যাগুলো, তার সম্পর্কে প্রাঞ্জল ধারনা তৈরি করে প্রতিকার এবং প্রতিরোধের সমাধান। কথাসাহিত্যিক অপূর্ব চৌধুরী তার চিকিৎসক পেশার অন্তর্নিহিত জানার আলোকে বিজ্ঞানের বিষয়গুলোকে করে তুলেছেন সহজ, সাবলীল, স্ফটিক।

সাহিত্য আর বিজ্ঞান যখন হাত ধরাধরি করে একজন চিকিৎসকের হাত দিয়ে বেরিয়ে আসে, তখন তা বুঝের গতিকে পরিষ্কার করে দেয়। মজার মজার তথ্যের উল্লেখ অনুধাবনের সরণিকে করে আরও আনন্দময়। ডা. অপূর্ব চৌধুরীর ‘রোগ ও আরোগ্য’ চিকিৎসা এবং বিজ্ঞানকে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, বিজ্ঞানী এবং বিজ্ঞান সচেতন পাঠককে আরও প্রাজ্ঞ করে তোলে।

অমর একুশে গ্রন্থমেলা ২০২২ এ কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক ডা. অপূর্ব চৌধুরী’র নবম বই

রোগ ও আরোগ্য
দৈনন্দিন জীবনে সুস্থ থাকার উপায়
ডা. অপূর্ব চৌধুরী
প্রচ্ছদ : সারাজাত সৌম
ভাষাচিত্র প্রকাশনী
মলাট মূল্য – ৩০০/-
পৃষ্ঠা সংখ্যা – ১৪৪
স্টল নাম্বার : ৩৮১-৩৮৪
বইটি রকমারি তে অর্ডার করা যাবে

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২৬ ফেব্রুয়ারি ২০২২

দৈনন্দিন জীবনে সুস্থ থাকার উপায় ‘রোগ ও আরোগ্য’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV