প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

‘করোনা মহামারির গুরুতর পর্যায় চলতি বছরই বিদায় নেবে’

Share
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস | ফাইল ছবি: রয়টার্স
Share

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনা মহামারির গুরুতর পর্যায় চলতি বছরই বিদায় নেবে। তবে সে ক্ষেত্রে সারা বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে। গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, গেব্রেয়াসুস বলেন, এই ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে।

এই টিকা কর্মসূচির ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, যদি ৭০ শতাংশ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, তবে সত্যি মহামারির গুরুতর পর্যায় বিদায় নেবে এবং এটাই আমরা প্রত্যাশা করছি। আর এই টিকা কর্মসূচি আমাদের হাতে। এটা ঠিক সুযোগ নেওয়ার বিষয় নয়। এই টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জন করব কি না, সেটা আমাদের বেছে নেওয়ার বিষয়।

আফ্রিজেন বায়োলজিক অ্যান্ড ভ্যাকসিনেস নামে একটি প্রতিষ্ঠান আরএনএ টিকা তৈরি করছে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার জিনবিন্যাস ব্যবহার করে। এই প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়েছিলেন তিনি। টিকা প্রসঙ্গে তিনি বলেন, এই টিকার দাম কম হবে এবং কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও এই টিকা ভালো হবে বলে আমাদের প্রত্যাশা।

এদিকে আফ্রিকায় তৈরি এই টিকা শেষ ধাপের পরীক্ষার জন্য প্রস্তুত হবে আগামী নভেম্বরে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে এই টিকা অনুমোদন পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈশ্বিক টিকা সরবরাহের উদ্যোগ কোভ্যাক্সের সহায়তায় যে প্রতিষ্ঠানগুলো টিকা তৈরির কাজ করছে, সেগুলোর অন্যতম এই আফ্রিজেন। এই প্রতিষ্ঠানকে সহায়তা করতে আফ্রিকার ওষুধ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১৭ ফেব্রুয়ারি ২০২২

'করোনা মহামারির গুরুতর পর্যায় চলতি বছরই বিদায় নেবে'

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV