৪ মিনিটেই মিলবে করোনা পরীক্ষার নির্ভুল ফল!

Share

চীনা বিজ্ঞানীরা বলেছেন, তারা করোনভাইরাস পরীক্ষা একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যা মাত্র চার মিনিটের মধ্যে পিসিআর ল্যাব টেস্টের মতোই নির্ভুল ফলাফল দেয়।

পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষাকে ব্যাপকভাবে কোভিড-১৯-এর জন্য সবচেয়ে নির্ভুল বলে মনে করা হয়। তবে এ পরীক্ষায় সাধারণত কয়েক ঘণ্টা সময় নেয়।
অত্যন্ত সংক্রামক ওমিক্রনের ছড়িয়ে পড়ায় বেশ কিছু দেশ করোনা পরীক্ষার তীব্র চাহিদা সত্ত্বেও পর্যাপ্ত পরীক্ষা করতে পারছে না।

সাংহাইয়ের ফুডান ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, তাদের কাছে এর একটি সমাধান আছে। খবর এএফপি’র।

নেচার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং জার্নালে সোমবার প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, তাদের সেন্সর সংগ্রহ করা নমুনা থেকে জেনেটিক উপাদান বিশ্লেষণ করতে মাইক্রোইলেক্ট্রনিক্স ব্যবহার করে বলে সময় সাপেক্ষ কোভিড সনাক্তকরণে ল্যাব পরীক্ষার প্রয়োজন কমাতে পারে।

তারা কোভিড প্যাথোজেনের অফিসিয়াল নাম উল্লেখ করে বলেছে, একটি সমন্বিত ও বহনযোগ্য প্রোটোটাইপ ডিভাইসে সার্স-কোভ-২ সনাক্তকরণের জন্য আমরা একটি ইলেক্ট্রোমেকানিকাল বায়োসেন্সর ব্যবহার করেছি এবং এতে দেখা গেছে যে, এটি (ভাইরাস আরএনএ) চার মিনিটেরও কম সময়ের মধ্যে সনাক্ত হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, তাদের পদ্ধতিতে দ্রুত ফলাফল প্রাপ্তি, সহজ পরিচালনা, উচ্চ সংবেদনশীলতা ও বহনযোগ্যতার সুবিধা রয়েছে।

তাদের পরীক্ষামূলকভাবে সাংহাইয়ের করোনাভাইরাস আক্রান্ত ৩৩ জনের নমুনা নিয়েছিল একই সময়ে যাদের পিসিআর পরীক্ষাও করানো হয়।

তাদের পদ্ধতির ফলাফলগুলির সঙ্গে পিসিআর পরীক্ষার “নিখুঁত” মিল পাওয়া গেছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা। আমাদের যা...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

09 February 2022

৪ মিনিটেই মিলবে করোনা পরীক্ষার নির্ভুল ফল!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV