‘শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ করতে হবে’

ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রতিনিধি দলের সাথে এমপি মো. আক্তারুজ্জামান বাবুর সৌজন্য সাক্ষাৎ
Share

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ করে আগামী প্রজন্ম বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। এক্ষেত্রে প্রয়োজন হলে আইনের প্রয়োজনীয় সংশোধন করতে হবে বলেও মত প্রকাশ করেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) ঢাকার ন্যাম ভবনে তার নিজ কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এমপি মো. আক্তারুজ্জামান বাবু এ কথা বলেন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম, মিডিয়া ম্যানেজার রেজাউর রহমান রিজভী, প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার রিনি ও অদূত রহমান ইমন। প্রতিনিধি দল এমপি মহোদয়কে তামাক নিয়ন্ত্রণে ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এসময় মো. আক্তারুজ্জামান বাবু বলেন, একজন সংসদ সদস্য কেবল একটি আসনের প্রতিনিধিত্বই করেন না, তিনি জাতীয় ইস্যু নিয়েও কথা বলেন। সেজন্য আমার যেহেতু সুযোগ রয়েছে, তাই আমিও জাতীয় সংসদে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে কথা বলবো। কারণ আমরা সকলেই জানি যেকোনো মাদকের শুরুটাই হয় ধূমপান থেকে। তাই ধূমপানকে নিয়ন্ত্রণ করা গেলে মাদককের ব্যবহারকেও কমিয়ে আনা যাবে। বর্তমান সরকার মাদককের বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করেছে। উপরন্তু মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষকেই এগিয়ে আসতে হবে ও কাজ করতে হবে।

প্রতিনিধি দল এ সম্পর্কিত প্রয়োজনীয় আইন সংশোধন ও তামাক কর বাড়িয়ে তামাক পণ্যের মূল্য বৃদ্ধির প্রস্তাবের পক্ষে মো. আক্তারুজ্জামান বাবু এমপির সমর্থন চান।

এ সময় তিনি প্রতিনিধি দলকে তাদের কার্যক্রমের জন্য সাধুবাদ জানান ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

01 February 2022

‘শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ করতে হবে’

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV