প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

‘করোনার উপসর্গ দীর্ঘদিন রয়েছে, এমন ব্যক্তিদের ফুসফুসের ক্ষতি হচ্ছে’

Share
করোনাভাইরাসের উপসর্গ দীর্ঘদিন রয়েছে, এমন ব্যক্তিদের অনেকের ফুসফুসের ক্ষতি হচ্ছে
Share

করোনাভাইরাসের সংক্রমণে শারীরিক ক্ষতি প্রসঙ্গে নতুন তথ্য সামনে আনলেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, করোনাভাইরাসের উপসর্গ দীর্ঘদিন রয়েছে, এমন ব্যক্তিদের অনেকের ফুসফুসের ক্ষতি হচ্ছে। তবে এই ক্ষতি প্রচলিত পরীক্ষায় শনাক্ত হচ্ছে না।

বিবিসির খবরে বলা হয়েছে, এ নিয়ে যুক্তরাজ্যে একটি প্রাথমিক গবেষণা হয়েছে।

গবেষকেরা বলছেন, সাধারণ যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়, তাতে ফুসফুসের এই ক্ষতির বিষয়টি জানা যায় না। গবেষকেরা এ জন্য জেনন গ্যাসের পরীক্ষা চালিয়েছেন।

এই গবেষণার জন্য ১১ জন করোনাজয়ীকে বেছে নেওয়া হয়েছিল। এই ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়নি। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন তাঁরা শ্বাসকষ্টে ভুগেছেন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু দ্রুত সেরে উঠেছেন, এমন ১২ জনকে এবং পুরোপুরি সুস্থ ১৩ জনকেও এই গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল।

গবেষকেরা জানিয়েছেন, এ নিয়ে বড় পরিসরে গবেষণা চলছে। প্রাথমিক গবেষণার বরাত দিয়ে গবেষকেরা বলেছেন, দীর্ঘদিন করোনায় ভুগলে কেন শ্বাসকষ্টজনিত জটিলতা হচ্ছে, সে বিষয়টি সামনে এসেছে। যদিও শ্বাসকষ্ট-সংক্রান্ত জটিলতার পেছনে আরও অনেক ও জটিল কারণ রয়েছে।

এই গবেষণার জন্য ইউনিভার্সিটি অব শেফিল্ডের বিজ্ঞানীরা একটি নতুন পদ্ধতি ব্যবহার করেছেন। যাঁদের ওপর এই পর্যবেক্ষণ চালানো হয়েছে, তাঁদের জেনন গ্যাস দিয়ে শ্বাসের ব্যবস্থা করা হয়। বিজ্ঞানীরা বলছেন, এই গ্যাস অক্সিজেনের মতোই আচরণ করে। কিন্তু এমআরআই স্ক্যানে এই গ্যাসের গতিবিধি ধরা পড়ে। ফলে এ থেকে বোঝা গেছে জেনন গ্যাস ফুসফুসের কোন কোন অংশে চলাচল করছে। এর মাধ্যমেই ফুসফুসের ক্ষতির বিষয়টি নির্ণয় করা সম্ভব হয়েছে।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মার্চ...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...