পুরুষদের বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন আবিষ্কার

Share

পুরুষদের বন্ধ্যাত্ব চিকিৎসায় গবেষকরা নতুন তথ্য পেয়েছেন। শুক্রাণুর নতুন গতিবিধির পরীক্ষা করে পুরুষের বন্ধ্যাত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। এই গবেষণা পুরুষদের বন্ধ্যাত্ব চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

পুরুষদের বন্ধ্যাত্ব নতুন কিছু নয়। বিয়ের পর সন্তান না হলে সব দোষ বউয়ের ঘাড়ে চাপানোর যে সংস্কৃতি তা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে অনেক কমে এসেছে। এখন কে সন্তান জন্মদানে অক্ষম তা চাইলে সহজেই জানা যায়। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে, বন্ধ্যাত্বের শিকার নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই হতে পারে। পুরুষশাসিত সমাজে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা বন্ধ্যাত্বের কথা স্বীকার করেন না।

বর্তমানে বিজ্ঞানের প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কারের ফলে মানবজীবনের অনেক তথ্য বেরিয়ে আসছে। সম্প্রতি পুরুষদের বন্ধ্যাত্ব নিয়ে নতুন তথ্য পেয়েছেন টোলেডো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। শুক্রাণুর নতুন গতিবিধির পরীক্ষা করে পুরুষের বন্ধ্যাত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। তাদের এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিখ্যাত নেচার পত্রিকায়।

গবেষকদের দাবি, শুক্রাণু মাথা এবং লেজের সংযোগস্থল বা সেন্ট্রওলটির গতি কৃত্রিমভাবে বাড়িয়ে লেজের গতি বৃদ্ধি করা সম্ভব। আর এটি নিয়মিত নড়াচড়া করলেই শুক্রাণুর গতির বৃদ্ধি পাবে। আর দ্রুত গতি সম্পন্ন শুক্রাণু নারীদেহের ডিম্বাণুর সঙ্গে মিলে আরো বেশি সক্রিয় হবে। ফলে পুরুষরা অভিশপ্ত বন্ধ্যাত্বের হাত থেকে মুক্তি পাবেন। এমনকি গর্ভপাত কিংবা জন্মগত ত্রুটি ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রাণুর মাথা এবং লেজ যদি একই গতিতে না নড়ে তাহলে সেটি উর্বর ডিম্বাণুর কাছে সঠিক সময়ে পোঁছোতে পারে না। সেক্ষেত্রে সেন্ট্রিওলটি ত্রুটিপূর্ণ হয়। সেই সেন্ট্রিওলটিকেই কৃত্রিমভাবে গতি দিতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। আর শুক্রাণুর এই অক্ষমতার কারণেই পুরুষের মধ্যে বন্ধ্যাত্ব দেখা যায়। বিজ্ঞানীদের নতুন এই আবিষ্কার পুরুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারবে বলে আশা করা যায়। সূত্র : এই সময়

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সদ্য সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার গ্রিনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন...

Related Articles

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

12 January 2022

পুরুষদের বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন আবিষ্কার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV