স্বাস্থ্য সংবাদ

প্রথম বারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজে ইচিপের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Share

প্রথমবারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি আগামী ১ বছর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সকল ধরনের সুযোগ-সুবিধা এবং রোগীদের কল্যাণার্থে কাজ করে যাবেন।

নতুন আত্মপ্রকাশ করা চমেক হাসপাতালের ইচিপের প্রথম কমিটিতে সভাপতি হিসেবে আছেন কে এম তানভীর এবং সাধারণ সম্পাদক মো. খোরশেদুল ইসলাম। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১২ পদে ৩২ জনের নাম ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

ইচিপের প্রথম কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মিসবাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন সিকদার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক ওবায়েদ ও রেজাউল করিম শ্রাবণ, অর্থ সম্পাদক শ্বাশ্বত মজুমদার আকাশ, দফতর সম্পাদক ফয়সাল বিন জাহাঙ্গীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার ইসলাম ইমন, রোগী কল্যাণ সম্পাদক মো. সাকী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী তামিম, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ফারজানা আহমেদ দুলালীর নাম ঘোষণা করা হয়েছে।

এছাড়া কার্যকরী সদস্য পদে আছেন- সাজেদ হোসাইন, ফয়সাল সৌরভ তালুকদার, মোস্তাকিমুর রহমান, মুশফিক সালেহীন, আদিত্য অধিকারী, অনির্বাণ দেব, রায়হান কবির, শেহতাব আনোয়ার খান, মোস্তফা আরাফাতুল ইসলাম, ওমর ফারুক তানভীর, হাসিব শাহরিয়ার নিলয়, আরিফুর রহমান শাওন, প্রীতম মল্লিক টুটুল, জয়িতা চক্রবর্তী, সাকিবা মুসাররাত, আলিফা সাইবিন নিকিতা, তামান্না তাসবিহা, দীপিতা চৌধুরী দিবা, তাসনিম আক্তার এবং ফাহিমা জাহান মাহমুদ।

নতুন কমিটির সভাপতি শিক্ষানবিশ চিকিৎসক কে এম তানভীর বলেন, চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের প্রথম পূর্ণাঙ্গ কমিটি আমরা ঘোষণা করেছি। এই কমিটির মেয়াদ এক বছর। আমরা যারা শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ শুরু করেছি, তাদের নিয়েই কমিটি করা হয়েছে। শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে মেয়াদ শেষ করেছেন কিংবা এখনো রেগুলার কোর্সই শেষ করেননি- এমন কেউ কমিটিতে নেই। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির জ্ঞাতসারে এবং তত্ত্বাবধানে এই কমিটি করা হয়েছে। আমরা হাসপাতালে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে চাই।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

15 November 2021

প্রথম বারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজে ইচিপের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV